ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে আপিলে হারলেন শামীমা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩০ পিএম

ইসলামিক স্টেটে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় চলে যাওয়া তৎকালীন স্কুলছাত্রী শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) শামীমার দাবি নাকচ করে দিয়ে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। খবর: দ্য গার্ডিয়ান।

এর আগে, গত নভেম্বরে পাঁচ দিনব্যাপী এ আপিলের শুনানি হয়। কমিশন জানায়, শামীমার নাগরিকত্ব বাতিল আইনিভাবে সঠিক ছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও দুই স্কুলবন্ধুর সঙ্গে পূর্ব লন্ডনের বাড়ি ছেড়ে সিরিয়ায় ইসলামিক স্টেট দখলকৃত এলাকায় পাড়ি জমান বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া শামীমা বেগম। ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করেছিলেন শামীমা বেগম। 

বর্তমানে ২৩ বছর বয়সী শামীমা উত্তরপূর্ব সিরিয়ার আল-রোজ শরণার্থী শিবিরে আছেন। ওই শিবিরকে তিনি ‘কারাগারের চেয়েও জঘন্য’ হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন: বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর চীন ও রাশিয়া

আপিল কমিশনের এই রায়ের ফলে শামীমার যুক্তরাজ্যে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়ল।


একাত্তর/জো

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর