চীনে কয়লাখনি ধসে নিহত পাঁচ, নিখোঁজ ৪৮

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

চীনের উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লাখনি ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৪৯ জন। 

স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে খনিটিতে ধস নামে। 'বিশাল এলাকাজুড়ে' ধস নামার পর প্রায় ১৬৪০ ফুট চওড়া ও ৮০ মিটার উঁচু ধ্বংসস্তূপের সৃষ্টি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। জীবিতদের খুঁজে বের করার জন্য 'সকল সম্ভাব্য প্রচেষ্টা' চালাতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

এখন পর্যন্ত আলক্সা লিগের খনিটি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অন্যদের উদ্ধারের মরিয়া প্রচেষ্টা দুটি ভূমিধসের কারণে সাময়িকভাবে ব্যাহত হয়েছে। 

সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে ৯০০ জনেরও বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। তবে খনিটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। 

উদ্ধার অভিযানের নেতা ওয়েই ঝিগুও বলেছেন, বুধবার সন্ধ্যায় একটি 'বড় ভূমিধসের' কারণে অভিযান ব্যাহত হয়। এটি রাতারাতি কিছু অনুসন্ধান প্রচেষ্টা বন্ধ করে দিয়েছিল, যা দিনের দ্বিতীয় ভূমিধসের কারণেও বাধাগ্রস্ত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিকে তিনি বলেন, 'উদ্ধারকাজ সুশৃঙ্খল ও উত্তেজনাপূর্ণভাবে করা হচ্ছে'।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিকসহ নিহত দুই

পুলিশ সিসিটিভিকে জানিয়েছে, এ ঘটনার একটি তদন্ত চলছে, এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের 'নিয়ন্ত্রণ' করা হয়েছে।

সিসিটিভি আরও জানিয়েছে, শ্যাফটটি জিনজিং কয়লা খনি কোম্পানি দ্বারা পরিচালিত হয়, যা এ ব্যাপারে এখনও কোনও বিবৃতি জারি করেনি।


একাত্তর/এসজে

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর