শ্রীলঙ্কায় আদানির ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৭ পিএম

আলোচিত ধনকুবের গৌতম আদানির আদানি গ্রুপ শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতে ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছেন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড আদানি গ্রিন এনার্জি লিমিটেডের দুটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয়। খবর: হিন্দুস্তান টাইমস।

গৌতম আদানি একসময় বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ছিলেন। সর্বশেষ ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, আদানি এখন ২৯ নম্বরে গিয়ে ঠেকেছেন। হিন্ডেনবার্গ রিসার্চের করা রিপোর্টের পর আদানির শেয়ার পড়ে যেতে শুরু করে। রিপোর্টের পর আদানি গোষ্ঠীর ১২০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

ফলে শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতে বিনিয়োগকে বেকায়দায় থাকা আদানি গ্রুপের ঘুরে দাঁড়ানোর চেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জন্যও এটি বড় খবর। গত বছর অর্থনীতিতে বিপর্যয়ে পড়ার পর এটিই শ্রীলঙ্কায় সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত

শ্রীলঙ্কার বিনিয়োগ বোর্ড জানায়, আগামী দুই বছরের মধ্যে আদানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুটি চালু করবে এবং ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে সেখানকার বিদ্যুৎ যোগ হবে।


একাত্তর/জো

ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে মুখ খুললেন আদানি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর