যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের আরকানসাসে এক বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ওহাইওর জন গ্লেন কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিল অ্যান্ড হিলারি ক্লিনটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই হালকা টুইন ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে তিনি একটি বিকট বিস্ফোরণের শব্দ ও পরে কয়েকটি ছোট ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এছাড়া তিনি দুর্ঘটনাস্থলে আগুনের শিখাও দেখতে পেয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিকসহ নিহত দুই

কর্মকর্তারা জানান, কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি এবং নিহতদেরও শনাক্ত করা যায়নি। 


একাত্তর/জো

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর