ব্রাজিলে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫০

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৬ পিএম

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। জরুরি কর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

জরুরি কর্মকর্তা ভিলাস বোস নিউজ সাইট জি-১ কে বলেছেন, ‘যত বেশি সময় যাবে, বেঁচে থাকা লোকদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততো কমবে। তবে আমরা সবসময় এটি মাথায় রেখে কাজ করি। ধ্বংসস্তূপের নিচে সব সময় বাতাসের পকেট থাকতে পারে।’

সাও পাওলো রাজ্য সরকারের মতে, দুর্যোগের পরেও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে।

গত সপ্তাহের শেষ দিকে রেকর্ড ঝড় সাও সেবাস্তিয়াওর মনোরম সমুদ্র সৈকত রিসোর্ট শহর এবং আশ পাশের অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে পুরো ফেব্রুয়ারির চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়ংকর বন্যা এবং ভূমিধ্বসের সূত্রপাত করেছে যা ঝুঁকিপূর্ণভাবে নির্মিত পাহাড়ি সম্প্রদায়ের বসতি ছিন্নভিন্ন করে দেয়।

image


সাও পাওলোর গভর্নর টারসিসিও ডি ফ্রেইতাস স্বীকার করেছেন, সরকারি আবহাওয়া সতর্কতা ব্যবস্থা ট্র্যাজেডি এড়াতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘আমরা টেক্সট বার্তার মাধ্যমে ২৬ মিলিয়ন সতর্ক বার্তা পাঠিয়েছি, কিন্তু আমরা দেখেছি, এটি কার্যকর ছিলো না। আগামী বর্ষা মৌসুমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লোকজনকে সতর্ক করার জন্য সাইরেন থাকবে।’

আরও পড়ুন: ডেঙ্গু, পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

ব্রাজিলের ২১৫ মিলিয়ন লোকের মধ্যে আনুমানিক ৯৫ মিলিয়ন মানুষ বন্যা বা ভূমিধ্বসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে প্রধানত দরিদ্র ফাভেলা পাড়া।

দক্ষিণ আমেরিকার দেশটি সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকটি মারাত্মক আবহাওয়া বিপর্যয়ের শিকার হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এটি আরো খারাপ হচ্ছে।


একাত্তর/আরএ

বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর