ডেঙ্গু, পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৮ পিএম

ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে পেরুর উত্তর, মধ্য এবং দক্ষিণ-পূর্বে ১৩টি বিভাগে ‘স্বাস্থ্য জরুরি’ অবস্থা ঘোষণা করা হয়েছে৷

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে এ পর্যন্ত ১১ হাজার ৫০০ ডেঙ্গু আক্রান্ত এবং ১৬ জন মারা যাওয়ার পর সরকার এক বিজ্ঞপ্তিতে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এই সংক্রমণ ২০২২ সালের একই সময়ের থেকে ৭২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছর পেরুতে ৭২ হাজার ৮০০ জনেরও বেশি ডেঙ্গু আক্রান্ত এবং ৮৪ জন মারা যান।

ডেঙ্গু জ্বর মশা-বাহিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ যা উচ্চ জ্বর, মাথাব্যথা, বমি, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং কখনও কখনও মৃত্যুর কারণ হতে পারে।

আরও পড়ুন: ইউক্রেনকে আরো দুইশ’ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি মাসের শুরুর দিকে, প্রতিবেশী বলিভিয়ায়ও ৬ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ২৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে ক্রমবর্ধমান মৃত্যুতে সরকার স্বাস্থ্য সতর্কতা ঘোষণা করেছে।


একাত্তর/আরএ

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে মশাবাহিত বিরল রোগ ইস্টার্ন ইকুইন এনসিফ্যালিটিস (ট্রিপল ই) দেখা দিয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এরইমধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি? এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ সময়েই মনে আসে সাপ, কুমির, বাঘ নেকড়ে কিংবা হাঙ্গরের কথা। এই প্রাণীগুলো কিন্তু মানুষকে খুঁজে খুঁজে আক্রমণ করে না বা মেরে ফেলে না। এদের...
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুধু অগস্ট মাসেই এডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত দাশ হাজার মানুষ।
বাংলাদেশ থেকে ডেঙ্গু জীবাণু নিয়ে কেউ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছেন কী না, তার ওপরে নজর রাখতে সীমান্তের অভিবাসন কেন্দ্রগুলিতে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে কলকাতা কর্পোরেশন।তবে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর