ওষুধ সঙ্কটে পাকিস্তান, বন্ধ হতে পারে অস্ত্রোপচার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৬ পিএম

পাকিস্তানে বৈদেশিক মুদ্রার সঙ্কটে ওষুধ আমদানি করা যাচ্ছে না। ওষুধ ও চেতনানাশকের অপ্রতুলতার কারণে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারও করতে পারছেন না চিকিৎসকেরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানে বর্তমানে বেশিরভাগ সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে মাত্র দুই সপ্তাহের চেতনানাশক ওষুধ রয়েছে। হার্ট, ক্যানসার এবং কিডনির মতো স্পর্শকাতর রোগের অস্ত্রোপচারের জন্য যা অত্যাবশ্যকীয় একটি ওষুধ। অর্থনৈতিক সঙ্কটে হাসপাতালের কর্মীরাও চাকরি হারাতে পারেন বলেও জানা যায়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। 

ওষুধ সঙ্কটের জন্য পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেশটির ৯৫ শতাংশ ওষুধের কাঁচামাল আমদানি করতে হয়।

বৈদেশিক মুদ্রার সংকটে ওষুধ আমদানিও করতে পারছে না পাকিস্তান। দেশীয় ওষুধ শিল্পের জন্য কাঁচামাল আমদানিতেও হিমশিম খেতে হচ্ছে। ওষুধ উৎপাদন আশঙ্কাজনক হারে কমেছে

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে। যে কারণে ওষুধ তৈরির কাঁচামাল আনতে পারছেন না উৎপাদনকারীরা।

পাকিস্তানের ওষুধ উৎপাদনকারীরা বলছেন, দেশের মুদ্রার মান কমে যাওয়া, তেলের দাম বৃদ্ধি ও পরিবহণ খরচ বাড়ায় ওষুধের দাম বেড়ে যাচ্ছে। পরিস্থিতি বিপর্যয়ের দিকে যাচ্ছে।


একাত্তর/এআর

রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ কায়েদে আজম জিন্নাহর মারাত্মক যক্ষ্মা রোগের খবর অত্যন্ত গোপনে রাখার স্বীকৃতিস্বরূপ মুম্বাইভিত্তিক (তৎকালীন বোম্বে) দুই ভারতীয় পার্সি...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন খান, হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং...
তারই ধারাবাহিকতায় বুধবার গণ ইস্তফা দিলেন কলকাতা মেডিকেল কলেজের ৭০ জন চিকিৎসক। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর