ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুং

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ভো ভ্যান থুং। 

বৃহস্পতিবার (২ মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। খবর: আলজাজিরা।

এর আগে, বুধবার (১ মার্চ) ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে।

দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচন করা হলো। 

প্রেসিডেন্টের পদটি ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি। তবে পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলিতে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুংয়ের পক্ষে ভোট দিয়েছেন। 

এমন এক সময়ে থুং ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন, যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। দুর্নীতি দূরীকরণে কাজ চলছে এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ের জেরে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: তাইওয়ানের কাছে যুদ্ধাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুকেকে হঠাৎ অপসারণ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি তার নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের দিয়ে ‘সীমা লঙ্ঘন ও অন্যায়’ করিয়েছেন। সেসময় ফুকের অপসারণ দেশের দুর্নীতিবিরোধী ব্যবস্থার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মনে করা হচ্ছিল।


একাত্তর/জো 

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) ক্যাপিটল ভবনের ভেতরে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেন তিনি।
সোমবারই শপথ নিয়ে দ্বিতীয় বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। শোনা যাচ্ছে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড়...
দক্ষিণ ভিয়েতনামে সামরিক প্রশিক্ষণের সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণে দেশটির ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর