কলম্বিয়ায় বিক্ষোভকারীদের হাতে জিম্মি পুলিশসহ ৮৮ জন মুক্ত

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:০৯ পিএম

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় কাকেতা প্রদেশে বিক্ষোভ চলাকালে জিম্মি হওয়া একদল পুলিশ কর্মকর্তা এবং তেলক্ষেত্রের কর্মীদের মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। 

বৃহস্পতিবার (২ মার্চ) শহরের বাসিন্দারা একটি তেল অনুসন্ধান কোম্পানির কম্পাউন্ড অবরোধ করার পর সহিংসতা শুরু হয়। তারা এলাকায় রাস্তা নির্মাণে সহায়তার দাবি জানিয়ে এ অবরোধ করেন। 

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ৭৯ জন কর্মকর্তা এবং ৯ জন এমেরাল্ড এনার্জি কর্মচারীকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

এ সহিংসতায় ইতোমধ্যে একজন পুলিশ অফিসার ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো প্রাদা জানান, তারা বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে।

জিম্মিদের মুক্তির ঘোষণা দিয়ে পেত্রো তদন্তকারীদের কাছে দুটি মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভকারীদের অনেকেই গ্রামীণ এবং আদিবাসী যারা চায় এমেরাল্ড এনার্জি সান ভিসেন্টে দেল কাগুয়ান এলাকার চারপাশে নতুন রাস্তার অবকাঠামো তৈরি করুক।

এ ব্যাপারে মন্তব্যের জন্য তেল কোম্পানিটির সাথে বার্তাসংস্থা রয়টার্স যোগাযোগ করার চেষ্টা করলেও তারা সাড়া দেয়নি।

আরও পড়ুন: বাইডেনের ত্বক থেকে ক্যান্সারজনিত ক্ষত অপসারণ

কলম্বিয়ার মানবাধিকার ন্যায়পাল কার্লোস কামার্গো- যিনি মধ্যস্থতা করতে সাইটে ছিলেন- বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের তেলক্ষেত্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা থেকে বিরত করেন।

কলম্বিয়ার জ্বালানি এবং খনি সাইটের কাছাকাছি এলাকায় বিক্ষোভ সাধারণ ব্যাপার, কেননা কোম্পানিগুলোর কাছে সেখানে রাস্তা এবং স্কুলসহ অবকাঠামো তৈরির দাবি স্থানীয়দের। 


একাত্তর/এসজে 

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর