পারমাণবিক বর্জ্যপানি নিয়ে জাপানের আচরণ দায়িত্বজ্ঞানহীন: চীন

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৩:৫৪ পিএম

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অনুমোদন ছাড়া ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে না ফেলতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পরমাণু শক্তি সংস্থার উপ-পরিচালক লিউ চিং।

তিনি বলেন, জাপানের ফুকুশিমা পারমাণবিক বর্জ্যপানির সমুদ্রে নিষ্কাশন বিশ্বব্যাপী সামুদ্রিক পরিবেশ ও জনস্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। ফলে, এটা জাপানের একার বিষয় নয়। 

লিউ চিং আরও বলেন, আইএইএ এখন পর্যন্ত তিনটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, জাপানের পারমাণবিক বর্জ্যপানি নিষ্পত্তি ও তদারকির পরিকল্পনা আইএইএ’র নিরাপত্তার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব প্রতিবেদনে জাপানকে অনেক পরামর্শও দেওয়া হয়েছে। অথচ জাপানি সরকার আইএইএ’র পরামর্শ এবং দেশি-বিদেশি আপত্তি উপেক্ষা করে পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলার পরিকল্পনা নিয়েই সামনে এগুচ্ছে।

আইএইএ’র সদস্যদেশ হিসেবেও জাপানের এ আচরণ দায়িত্বজ্ঞানহীন বলে ক্ষোভ প্রকাশ করে চিং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সাথে এর ওপর গভীর দৃষ্টি রাখছে।  

image

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: ঢামেকে ২০, বার্ন ইউনিটে ভর্তি ১১

এ কর্মকর্তা বলেন, চীন জাপানের পারমাণবিক বর্জ্যপানি নিষ্পত্তির বিষয়ে আইএইএ’র কাজকে সমর্থন করে এবং আশা করে যে, সংস্থাটি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায্য অবস্থান বজায় রাখবে, বিভিন্ন পক্ষের মতামত শুনবে এবং কঠোরভাবে তা বাস্তবায়ন করবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরআই জানায়, জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রটি ২০১১ সালের সুনামির পর বিকল হয়ে যায়। পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কগুলোতে প্রায় সাড়ে ১২ লাখ টন পানি জমে আছে। এই পানি নিয়ন্ত্রিতভাবে মুক্ত না করলে পারমাণবিক কেন্দ্রে জটিলতা দেখা দেবে। তবে এ পানি দূষিত হওয়ায় চীন ও জাপানের অন্য প্রতিবেশীরা উদ্বেগ প্রকাশ করেছে। 


একাত্তর/আরবিএস  
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর