কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সঙ্গে সমঝোতা স্মারক সই

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর ৫ম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি ৫) একটি পার্শ্ব বৈঠকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি)’র সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৮ মার্চ) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অধীনে ‘এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রাথমিক স্তরের ড্রপ-আউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই করা হয়।

কাতার ন্যাশনাল কনফারেন্স সেন্টারের একটি হলে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারী সমঝোতা স্মারকে সই করেন। বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের উন্নয়ন তহবিলের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে এই সমঝোতা স্মারককে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

চুক্তি অনুসারে, কাতার সরকার কিউএফএফডি’র মাধ্যমে প্রাথমিক স্তরের স্কুলের শিক্ষাবঞ্চিত সাড়ে ছয় লক্ষ শিশুর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তার লক্ষ্যে মোট ১২ লক্ষ ৬৮ হাজার মার্কিন ডলারের তহবিলের যোগান দেবে। প্রকল্পটি পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: আবারও বাড়লো হজ নিবন্ধনের সময়

এডুকেশন অ্যাবাভ অল (ইএএ) মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি)’র অধীনে পরিচালিত একটি আউটরিচ প্রোগ্রাম, যার বার্ষিক বাজেট ৬০০ মিলিয়ন ডলার।

কাতার সরকার কাতারের জাতীয় রূপকল্প ২০৩০’র অধীনে আন্তর্জাতিক সহযোগিতার প্রতিশ্রুতির অংশ হিসাবে স্বল্পোন্নত দেশগুলোর এসডিজি’র লক্ষ্য পূরণে সহায়তা প্রদানের লক্ষ্য রাখে।

উল্লেখ্য, কাতারের আরেকটি মানবিক সংস্থা ‘কাতার চ্যারিটি’ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের এবং কিছু স্থানে প্রান্তিক মানুষকে মানবিক ও ত্রাণ সহায়তাও দিয়ে থাকে।


একাত্তর/এসজে

কাতারের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিস্ফোরক স্বীকারোক্তি দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তা-ই নয়, কোনো ধরনের রাখঢাক না রেখে...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর