তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ১৪ মে

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১২:০৯ পিএম

আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১০ মার্চ) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করেন। খবর: রয়টার্স। 

নির্বাচনের সংক্রান্ত নথিতে স্বাক্ষরের পর এরদোয়ান এক ভাষণে বলেন, আগামী ১৪ মে তুরস্ক তাদের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের নির্বাচন করতে ভোট দেবে।

গত সপ্তাহে এক ভাষণে এরদোয়ান বলেছিলেন, নির্বাচনের তারিখ ঠিক করতে ‘যা প্রয়োজন’ তা করা হবে।

এদিকে, পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কামাল কিলিচদারোগ্লুকে ঘিরে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে।

তবে গত সপ্তাহে আরেকজন বিশিষ্ট বিরোধী নেতা মেরাল আকসেনার প্রাথমিকভাবে কিলিচদারোগ্লুর প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার বিরোধিতা করেছেন। সাবেক আমলা কিলিচদারোগ্লু এরদোয়ানকে পরাজিত করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন মেরাল আকসেনা। তবে গত সোমবার আকসেনার কিলিচদারোগ্লুর প্রতি তার সমর্থন জানান।

তুরস্কের বিরোধী নেতারা অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতা সংকুচিত করার জন্য ৬৮ বছর বয়সী এরদোয়ানকে দায়ী করছেন। তারা তার বিরুদ্ধে ‘এক ব্যক্তির শাসন’ ব্যবস্থা চালুর অভিযোগ করেছেন। তুরস্কের অর্থনৈতিক সংকটের কারণে তার জনপ্রিয়তাও কমেছে।

গত মাসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির জন্য এরদোয়ান সরকারকে দায়ী করা হচ্ছে। ওই ভূমিকম্পে দেশটিতে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনো তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আছেন।

আরও পড়ুন: ইউক্রেনে জব্দ করা মার্কিন অস্ত্র ইরান পাঠাচ্ছে রাশিয়া

এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায় আছেন। প্রথমে তিনি প্রধানমন্ত্রী ছিলেন আর ২০১৪ সালের আগস্ট থেকে প্রেসিডেন্ট পদে আছেন। ২০১৮ সালে এরদোয়ান একটি নতুন শাসনব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় দেশটির প্রেসিডেন্টের হাতে বেশিরভাগ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে। 


একাত্তর/জো

ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর