টেক্সাসে ছোট বোনের গুলিতে বড় বোনের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি অ্যাপার্টমেন্টে দুর্ঘটনাক্রমে তিন বছর বয়সী এক শিশুর গুলিতে তার চার বছরের বোন নিহত হয়েছে। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় রোববার টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হিউস্টনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরতলির হিউস্টনের একটি অ্যাপার্টমেন্টে থেকে আহত এক নাবালকের বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টা টায় জরুরি কলে আসে। দুর্ঘটনার সময় ওই অ্যাপার্টমেন্টে পাঁচজন প্রাপ্তবয়স্ক ছিলেন। নিহত শিশুর তিন বছর বয়সী ছোট বোন একটি লোড করা আধা-স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে বড় বোনকে গুলি করে। এসময় তাদের মা এবং সৎ বাবাও বাড়িতেই ছিলেন। 

হ্যারিসের শেরিফ এড গঞ্জালেজ সাংবাদিকদের জানান, সে সময় সবাই বাড়িতে থাকলেও তাদের অগোচরে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তাদের সাথে থাকা প্রাপ্তবয়স্কদের মধ্যে কেউ ফৌজদারি অভিযোগের মুখোমুখি হবে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

গঞ্জালেজ বলেন, এটিকে একটি শিশুর আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ এবং অন্য কাউকে আঘাত করার আরেকটি দুঃখজনক গল্পের মতো মনে হচ্ছে। আমাদের হৃদয় ভেঙে গেছে।

আরও পড়ুন: তালিকা যাচাইয়ে মিয়ানমারের প্রতিনিধি দল দেশে আসছে কাল

তবে সোমবার পর্যন্ত নিহত শিশু, তার বোন বা তাদের পরিবারের কোনো সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক সহিংসতা এবং দুর্ঘটনায় বহু শিশু হতাহত হয়েছে। 

অলাভজনক সংস্থা 'এভরিটাউন ফর গান সেফটি' বলছে যে, যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ১৯ হাজার শিশু-কিশোর বন্দুক দুর্ঘটনায় আহত বা নিহত হয়। 


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর