চিপ তৈরিতে বড় বিনিয়োগে যাচ্ছে স্যামসাং

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৮:৫৪ পিএম

দক্ষিণ কোরিয়ার বৃহৎ চিপ তৈরির প্রকল্পে বিনিয়োগ করবে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। 

বুধবার (১৫ মার্চ) দক্ষিণ কোরীয় সরকার জানিয়েছে, ২০ বছরে প্রায় ২ লাখ ৩০ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে কোম্পানিটি। এই অর্থ দিয়ে পাঁচটি চিপ কারখানা নির্মিত হবে। খবর: বিবিসি।

মেমোরি চিপ, স্মার্টফোন ও টেলিভিশন প্রস্তুতে বর্তমান বিশ্বের সব চেয়ে বড় কোম্পানি স্যামসাং। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী, হাইটেক শিল্পে কোম্পানিগুলোকে কর অব্যাহতি ও অবকাঠামোগত সহায়তার মতো প্রণোদনা দেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই বৃহৎ ক্লাস্টারটি হবে আমাদের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের মূল ভিত্তি। প্রকল্পটি দক্ষিণ কোরিয়াকে বৈশ্বিক প্রতিযোগিতায় সামনের সারির দেশ হিসেবে এগিয়ে যাবে।

মোবাইল ফোন থেকে শুরু করে সামরিক সরঞ্জাম সব কিছুতেই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই সেমিকন্ডাক্টর। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এটি। 

ওয়াশিংটন গত বছর অক্টোবর ঘোষণা দেয়, মার্কিন সরঞ্জাম বা সফটওয়্যার ব্যবহার করে প্রস্তুতকৃত চিপগুলো চীনে রপ্তানি করতে যেকোনো কোম্পানিকে লাইসেন্স নিতে হবে।

আরও পড়ুন: ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়া

গত সপ্তাহে নেদারল্যান্ডসও বলেছে, দেশটির সর্বাধুনিক প্রযুক্তি মাইক্রোচিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় সেমিকন্ডাক্টর নিয়ে মার্কিননীতির কারণে উদ্বেগ জানিয়ে আসছিল।


একাত্তর/জো 

ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর