জেট ও ড্রোনের সংঘর্ষের ভিডিও প্রকাশ করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৭:১০ পিএম

মার্কিন সামরিক বাহিনী কৃষ্ণসাগরে তাদের একটি ড্রোনের সাথে সংঘর্ষে রাশিয়ান জেট বিধ্বস্ত হওয়ার ফুটেজ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, বড় ড্রোনটির ক্ষতির কারণে এটিকে মঙ্গলবার ইউক্রেনের কাছে সমুদ্রে নামিয়ে ফেলতে হয়।

রাশিয়া তার এসইউ-২৭ ফাইটার জেট ড্রোনের প্রোপেলার ক্লিপ করার বিষয়টি অস্বীকার করেছে, তবে ভিডিওটি ঘটনাগুলোর আমেরিকান ব্যাখ্যাকে সমর্থন করে বলে মনে হচ্ছে। 

এই ভিডিওটি প্রকাশ করা পেন্টাগনের স্বার্থে ছিল- অন্তত এই ঘটনার ব্যাখ্যা যাচাই করতে হলেও।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দবি করে, সংঘর্ষ প্রায় ৩০-৪০ মিনিট স্থায়ী হয়েছিল।

বুধবার রাতে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যে তথ্যগুলো জানিয়েছি তাতে আমরা আত্মবিশ্বাসী।’

তিনি বলেন, পেন্টাগন দেখছে কী ভিডিও প্রকাশ করা যায়। ভিডিও ফুটেজ প্রকাশ করার আগে এটি প্রকাশ করার জন্য সেনাবাহিনীর জন্য কিছু সময় নেওয়া অস্বাভাবিক নয়।

অস্টিন এর আগে রাশিয়ার পদক্ষেপকে বিপজ্জনক এবং বেপরোয়া বলে বর্ণনা করেছিলেন- এবং প্রকাশিত সম্পাদিত ভিডিওটি এই দাবিকে সমর্থন করে বলে মনে হচ্ছে।

নজরদারি ড্রোনের কাঠামোর নীচে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা যায়, একটি রাশিয়ান এসইউ-২৭ দুইবার অত্যন্ত কাছ দিয়ে যাওয়ার সময় জ্বালানি অবমুক্ত করে। 

প্রথমবার জেটটি কাছ দিয়ে যাওয়ার সময় ক্যামেরার লেন্সটি ঘোলা হয়ে যায়। দ্বিতীয়বার সেটি আরও কাছ দিয়ে যায় এবং ভিডিও ফিড ব্যাহত করে। ভিডিওর পরের অংশে বিমানের পিছনে ড্রোনের প্রপেলারের একটি ব্লেড বাঁকানো অবস্থায় দেখা যায়।

আরও পড়ুন: ককপিটে কফি খেয়ে বিপাকে দুই ভারতীয় পাইলট

রাশিয়ার দাবি, ড্রোনটি তার অঞ্চলের দিকে যাচ্ছিলো। তবে ভিডিওতে কেবল সমুদ্র, আকাশ এবং মেঘ দেখা যায়।

অন্যদিকে ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় চালানো হচ্ছিলো বলে জোর দিয়ে বলছে যুক্তরাষ্ট্র।

বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলে, সংঘর্ষের আগে রাশিয়ার জেট বিমান ড্রোনটিতে কয়েকবার জ্বালানি ফেলেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ড্রোনটি ‘তীক্ষ্ণ বাঁক’ নেয়ার পরে বিধ্বস্ত হয়েছে এবং এটি তার ট্রান্সপন্ডার (যোগাযোগ ডিভাইস) বন্ধ করে উড়ছিল।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর