চীন ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম

ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে রাশিয়ার সঙ্গে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গাং। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক ফোনালাপে এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি এই আহ্বান জানান। খবর: আল জাজিরা।

ফোনালাপে কিয়েভকে মস্কোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার আহ্বানও জানিয়ে কুলেবাকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন সবসময়ই নিরপেক্ষ অবস্থানে ছিল।’

পরবর্তীতে টুইটারে এক বার্তায় দিমিত্র কুলেবা ফোনালাপের বিষয়ে জানান। তিনি বলেছেন, আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তিচুক্তি নিয়ে কিনের সঙ্গে আলোচনা হয়েছে।

জেলেনস্কির প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী কোনও ধরনের সমঝোতা ছাড়াই রাশিয়াকে দখলকৃত অঞ্চলগুলো ইউক্রেনের কাছে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, ইউক্রেনের ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহার করে রাশিয়াকে যুদ্ধাপরাধের যথাযথ শাস্তি নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে, ৭ মার্চ এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ভবনে আগুন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার আক্রমণের নিন্দা জানায়নি চীন। তবে মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। এবং ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়া থেকে বিরত থেকেছে বেইজিং। কিন্তু ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে জাতিসংঘে যুদ্ধ অবসানে শান্তি আলোচনার জন্য ১২ দফা প্রস্তাব দিয়েছে চীন। এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পশ্চিমা বিশ্ব। চীনের প্রস্তাবেও আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর