মার্কিন ড্রোন ধ্বংস করা রুশ পাইলটরা পুরস্কৃত

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:০৬ পিএম

কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়া এসইউ-২৭ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া। 

শুক্রবার (১৭ মার্চ) ওই দুই রুশ পাইলটকে পদক তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খবর: রয়টার্স।

মঙ্গলবার (১৪ মার্চ) কৃষ্ণসাগরে একটি এসইউ-২৭ রুশ যুদ্ধবিমান বাধা দেয় মার্কিন ড্রোনটিকে। 

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রুশ যুদ্ধবিমান ড্রোনটির ওপর জ্বালানি ছিটিয়ে দেয়। পরে তা সমুদ্রে ডুবে যায়। ইউক্রেনে আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এটিই প্রথম সরাসরি সামরিক সংঘাত।

পাইলটদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে রুশ মন্ত্রণালয় ঘটনাটি নিয়ে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেছে। 

রাশিয়া দাবি করেছে, ড্রোনটির সঙ্গে রুশ যুদ্ধবিমানের কোনও সংস্পর্শ ঘটেনি। এই দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তীক্ষ্ণ চাতুর্যপূর্ণ গতিবিধির পর এমকিউ-৯ ড্রোনটি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে উচ্চতা হারায় এবং পানিতে পড়ে যায়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড়ছিল এবং রাশিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছিল।

আরও পড়ুন: ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে তুরস্কের সমর্থন

বৃহস্পতিবার পেন্টাগন ৪০ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রুশ এসইউ-২৭ যুদ্ধবিমান ড্রোনটির কাছাকাছি আসছে। এসময় সেটি ড্রোনটির ওপর জ্বালানি ছিটিয়ে দেয়। এরপর ড্রোনটির প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়ে সেটি সাগরে পড়ে ডুবে যায়।


একাত্তর/জো 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর