আপতত গ্রেপ্তার হচ্ছেন না ইমরান খান

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০২:২৪ পিএম

শর্ত সাপেক্ষে আগামী ২৪ মার্চ পর্যন্ত সব ক'টি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খান। শুক্রবার লাহোর হাইকোর্টে সব মামলায় জামিন পাওয়ায় আপতত গ্রেপ্তার হচ্ছেন না তিনি।

এদিন বুলেটপ্রুফ গাড়িতে হাইকোর্টে যান তিনি। আদালত জানায়, ইমরান খানের উচিৎ ছিলো নিজেকে আইনের হাতে সোপর্দ করা। মামলা ভুলভাবে পরিচালনা করেছেন তিনি। জবাবে ইমরান খান বলেন, তিনি আইনের শাসনে বিশ্বাস করেন। 

তিনি আরও বলেন, আদালতে হাজির হবেন না, এটা ভাবতেও পারেন না। আদালতে হাজির না হওয়ার বিষয়ে বলেন, তিনি হত্যা চেষ্টার শিকার হয়েছেন। ইসলামবাদ আদালতে হওয়া আত্মঘাতী হামলার বিষয়ও উল্লেখ করেন তিনি। 

এর আগে তিনি অভিযোগ করেন, পুলিশ হেফাজতে নির্যাতন করে রাষ্ট্র তাকে হত্যা করতে চায়। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির অভিযোগে দুর্নীতির মামলার মুখোমুখি ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার নিয়ে সম্প্রতি লাহোরের জামান পার্কে ইমরান খানের বাড়ি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। গত মঙ্গলবার রাতে তাঁর বাড়ির কাছে পৌঁছে যায় পুলিশ। কিন্তু পুলিশকে বাধা দিতেই হাজির হন তাঁর সমর্থকরা। 

ইট-পাথরের বৃষ্টি শুরু হয় পুলিশের উপরে। পুলিশও পাল্টা ছুঁড়তে থাকে টিয়ারসেল-জলকামান। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টার উত্তেজনা শেষে পিছু হটে পাকিস্তান পুলিশ। দ্বিতীয়বারের মতো খালি হাতে ফিরে যায় পুলিশ।

এরপরই লাহোর হাইকোর্ট নির্দেশ দেয় বৃহস্পতিবার পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার করা যাবে না। পরে সেই মেয়াদও বাড়ানো হয়। এবার খারিজই হয়ে গেলো ওই পরোয়ানা। আদালত নতুন কোনও নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না ইমরানের বিরুদ্ধে।


একাত্তর/এআর

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর