রাশিয়াকে হান্টিং রাইফেল সরবরাহ করছে চীন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০২:২৭ পিএম

পশ্চিমা সমর্থিত সেনা সদস্য ও ইউক্রেনীয়দের হত্যায় রাশিয়াকে হান্টিং রাইফেল দিয়েছে চীন। জার্মান গণমাধ্যম পলিটিকো এ তথ্য জানিয়েছে। বলা হয়, ড্রোনের সরঞ্জাম এবং বডি আর্মরও পাঠিয়েছে বেইজিং। প্রতিক্রিয়ায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বলেন, চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বেইজিং। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের চীনা দূতাবাস।

চীনা নর্থ ইনডাস্ট্রিজ গ্রুপ করপোরেশন লিমিটেড রুশ কোম্পানি টেকট্রিমকে এক হাজার হান্টিং রাইফেল দিয়েছে। বৃহস্পতিবার জার্মান গণমাধ্যম পলিটিকো এমন তথ্য জানিয়েছে। সাধারণ শিকারি রাইফেল বলা হলেও বিভিন্ন দেশের আধাসামরিক বাহিনী রাইফেলটি ব্যবহার করছে।

গেলো ডিসেম্বরে চীনা কোম্পানি ডিজেআই রাশিয়াকে ব্যাটারি, ক্যামেরার মতো ড্রোনের সরঞ্জাম পাঠিয়েছে। রুট হিসাবে ব্যবহার করা হয় আমিরাতকে। উইঘুর ইস্যুতে ২০২১ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞভুক্ত ডিজেআই। ডিসেম্বরে ১০ মিলিয়ন ডলার মূল্যের ৮০ টন বডি আর্মর সংগ্রহ করেছে রাশিয়া। অধিকাংশ বডি আর্মর তুর্কি কোম্পানি আরিটেক্সের তৈরি। চীনা কোম্পানি থেকেও কিছু বডি আর্মর সংগ্রহ করেছে মস্কো।

রাশিয়াকে সহায়তার না করার জন্য চীনকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র-ইউরোপ। তারমধ্যেই অস্ত্র সরবরাহের নিশ্চিত খবর পাওয়া গেলো। রাশিয়াকে চীন অস্ত্র দিলে যুদ্ধের পরিস্থিতি পাল্টে মস্কোর পক্ষে চলে যাবে বলেও সতর্ক তারা।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মাইক্রোচিপ থেকে টিয়ারগ্যাস পর্যন্ত আমদানিতে বাধাগ্রস্ত হচ্ছেন পুতিন। যুদ্ধ পরিচালনায় নেভিগেশন সরঞ্জাম, স্যাটেলাইট চিত্র, যানবাহনের যন্ত্রাংশ, সামরিক সরঞ্জাম, অন্যান্য কাঁচামালের জন্য চীন, ইরান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সার্বিয়ার মতো দেশগুলোর উপর নির্ভর করছেন তিনি।

টেকট্রামকে দেয়া রাইফেল যুদ্ধে ব্যবহার হচ্ছে কিনা জানা যায়নি। ডিজেআই কয়েকমাস ধরে যুদ্ধে মস্কোকে সহায়তা দিচ্ছে। এ বিষয়ে মন্তব্য করেনি প্রতিষ্ঠান দুটি। মুখ খুলেনি চীনা জাতীয় নিরাপত্তা পরিষদও। ওয়াশিংটনে চীনা দূতাবাস জানায়, বেইজিং শান্তি আলোচনা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। চীন সংকট তৈরি করেনি। সংকটের অংশও না। তারা কোনো পক্ষকে অস্ত্র দেয়নি।

সম্প্রতি জার্মান চ্যান্সেলর জানান, রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে ভয়াবহ পরিণত ভুগতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মস্কোকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ ভয়াবহ সংকট তৈরি করবে, যা তিনি স্পষ্টভাবে ওয়াং ইকে জানিয়েছেন। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাশিয়াকে চীনের অস্ত্র সরবরাহ চূড়ান্ত সীমা অতিক্রম।

 

একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর