কৃষ্ণসাগরে নাজরদারিতে আবারও মার্কিন ড্রোন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম

কৃষ্ণসাগর অঞ্চলে রুশ জঙ্গি বিমানের বাধার মুখে একটি মার্কিন নজরদারি ড্রোন পানিতে পড়ে ডুবে যাওয়ার ঘটনার পর, ওই অঞ্চলে আবারও নজরদারি ড্রোন ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (১৭ মার্চ) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গতকাল মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় একটি আরকিউ-৪ গ্লোবাল হক পাঠায়। এমকিউ-নাইন রিপার ড্রোনটি যেখানে বিধ্বস্ত হয়েছিল তার থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই ড্রোন ওড়াউড়ি করে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট বলছে, আরকিউ-ফোর গ্লোবাল হক ড্রোন দক্ষিণ এবং পূর্বে যাওয়ার আগে রোমানিয়ার আকাশ সীমায় চক্কর দেয়। ড্রোনটি কৃষ্ণ সাগরের পূর্ব অংশে কয়েকবার পাক দিয়েছে তবে কখনোই ক্রিমিয়া ভূখণ্ডের ১০০ কিলোমিটারের কাছে যায়নি। কৃষ্ণ সাগরের অংশে এই ড্রোনের মিশন স্থায়ী হয় মাত্র দুই ঘন্টা। এর আগে সেখানে সাধারণত ১২ ঘন্টা ওড়াউড়ি করতো। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গ্লোবাল হক-ফোর ড্রোনের মিশন পরিচালনার কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত মঙ্গলবার ড্রোন বিধ্বস্তের ঘটনার পর এই প্রথম এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হলো। তবে, এর আগে পেন্টাগন বলেছিল যে, রাশিয়ার নৌ বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের জন্য কৃষ্ণসাগরে আবারো ড্রোন পাঠানো হয়েছে। 

এদিকে কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-নাইন ড্রোনকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়া এসইউ-২৭ যুদ্ধবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া। শুক্রবার (১৭ মার্চ) ওই দুই রুশ পাইলটকে পদক তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

রাশিয়া দাবি করেছে, ড্রোনটির সঙ্গে রুশ যুদ্ধবিমানের কোনও সংস্পর্শ ঘটেনি। এই দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর