পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ কিমের

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১১:৪৪ এএম

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতি নিতে বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। 

পিয়ংইয়ংকে মোকাবিলায় ওয়াশিংটন ও সিউলের ধারাবাহিক যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করে তিনি এ নির্দেশ দেন। সোমবার (২০ মার্চ) এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। খবর: রয়টার্স।

গত শনি ও রোববার ‘যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা পারমাণবিক আক্রমণের সক্ষমতা’ জোরদারে মহড়া চালায় উ. কোরিয়ার সশস্ত্রবাহিনী। এর একদিন পরই কিম জং উনের পক্ষ থেকে এমন কড়া নির্দেশনা এলো। 

আগে থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে কঠিন সতর্কবার্তা পাঠাতেই একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়ং। কৌশলগত পারমাণবিক হামলার মহড়ায় ৮০০ মিটার উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করা হয়। নিজে উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন কিম।

কিম বলেন, এই মহড়া তার সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে তুলছে। তাৎক্ষণিক এবং অপ্রতিরোধ্য পারমাণবিক পাল্টা আক্রমণের প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে।

কিমের বরাতে কেসিএনএ আরও জানায়, বর্তমানে পরিস্থিতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসনের পদক্ষেপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফলে জরুরি ভিত্তিতে তাদের  নিজেদের প্রস্তুতি জোরদার করতে হবে।

আরও পড়ুন: পতনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের আরও ২০০ ব্যাংক

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পারমাণবিক বাহিনী তার উচ্চ যুদ্ধ প্রস্তুতির মাধ্যমে শত্রুর বেপরোয়া পদক্ষেপ এবং উস্কানিকে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে এবং নিয়ন্ত্রণ করবে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্বিধা ছাড়াই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর