সৌদি বাদশাহর আমন্ত্রণকে স্বাগত জানালেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০১:৫০ পিএম

সৌদি আরবে সরকারি সফরের রিয়াদের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে সৌদির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো। খবর: বিবিসি।

বাদশাহ সালমানের পক্ষ থেকে এক চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে সৌদির পক্ষ থেকে এখনও বিষয়টি স্পষ্ট করা হয়নি।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক এই দুই দেশের মধ্যে দীর্ঘসময় ধরে তিক্ততা বিরাজ করছে। পুরনো সম্পর্ক কাটিয়ে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছে দুই দেশ।

রিয়াদ সফর প্রসঙ্গে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জামশিদি এক টুইট বার্তায় বলেন, প্রেসিডেন্ট রাইসি বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সহযোগিতা বাড়াতে জোর দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানান, দুই দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠকে সম্মত হয়েছে এবং এ বৈঠকের জন্য তিনটি সম্ভাব্য জায়গার প্রস্তাব করা হয়েছে। তবে স্থানের নাম এবং কবে বৈঠক হতে পারে তা উল্লেখ করেননি তিনি।

আরও পড়ুন: গুজরাটে আদানির ৪২০ কোটি ডলারের প্রকল্প স্থগিত

উল্লেখ্য, ২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ওই বছর সৌদি আরব এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে, যাদের বেশিরভাগ ছিলেন শিয়া মুসলিম।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর