ম্যাক্রোঁর সরকার টিকে গেলেও বিক্ষোভে উত্তাল প্যারিস

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:৪৫ পিএম

অনাস্থা ভোটে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাদীন সরকার টিকে যাওয়ার পর বিক্ষোভ হয়েছে রাজধানী প্যারিসে। 

স্থানীয় সময় সোমবার প্যারিসের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভকারীরা আবর্জনা স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় আগুন নেভাতে ফায়ার ফাইটার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ বেগ পেতে হয়। ফ্রান্সে অবসরের বয়সসীমা বৃদ্ধি নিয়ে ফ্রান্সের রাজপথে গত এক সপ্তাহ যাবত বিক্ষোভ হচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোয় এখন পর্যন্ত ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভকারীরা সোমবার রাতে প্যারিসের কেন্দ্রে মিছিল করে। এ সময় দাঙ্গা পুলিশ সেখানকার সড়ক ঘেরাও করে রাখে। এতে আরও বিক্ষোভকারীদের বিক্ষোভে যোগ দেয়া কঠিন হয়ে পড়ে। তবে দেশটির বামপন্থি নেতারা বিক্ষোভে যোগ দেন।

image


ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা ভোটটি উত্থাপন করেন মধ্যপন্থি এমপিরা। এই ভোটে ম্যাক্রোঁর প্রতি অনাস্থা জানান ২৭৮ জন এমপি। তার সরকারের পতনের জন্য প্রয়োজন ছিল ২৮৭টি ভোট। যদি অনাস্থা ভোটে হেরে যেতেন তাহলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নতুন সরকার গঠন করতে হতো অথবা নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হতো।

আরও পড়ুন: মুক্তি পেলেন অপহৃত ফরাসি সাংবাদিক ও মার্কিন ত্রাণকর্মী

এছাড়া মেরিন লঁ পেন্সের উগ্রডানপন্থি ন্যাশনাল র‌্যালি পার্টির উত্থাপিত দ্বিতীয় অনাস্থা ভোটও সফল হয়নি। এখন যেহেতু অনাস্থা ভোট ব্যর্থ হয়েছে, ফলে ম্যাক্রোঁর পেনশন বয়সসীমা বৃদ্ধির বিষয়টি দ্রুত সময়ে আইনে রূপ নেবে।

সরকারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষকেও ক্ষিপ্ত করে তোলে। রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে অবস্থান নেন তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন অনেকে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দেন বিক্ষোভকারীরা। সোমবার অনাস্থা ভোট ব্যর্থ হলে আবারও বিক্ষোভ শুরু হয়। 


একাত্তর/এসি

প্যারিসে ৫০ বছরেরও বেশি সময় ধরে পত্রিকা বিক্রি করছেন পাকিস্তানের আলী আকবর। ফরাসি সংস্কৃতিতে বড় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এবার দেয়া হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অব মেরিট’। 
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
নিরাপত্তা ইস্যুতে চরম বিতর্কে ফ্রান্স। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে চুরির কবলে ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। হারিয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি টাকা সমমূল্যের জিনিসপত্র।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর