হাঙ্গেরিতে পুতিনকে গ্রেপ্তার করা হবে না

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৭:২০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র গ্রেপ্তারি পরোয়ানার পরও হাঙ্গেরিতে গেলেও তাকে গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়েছে হাঙ্গেরি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অব স্টাফ জার্জলি গালিয়াস এ কথা জানিয়েছেন। খবর: আলজাজিরা।

জার্জলি গালিয়াস বলেন, আইসিসির তৈরি করা রোম স্ট্যাটিউটকে হাঙ্গেরি আইনে পরিণত করেনি। 

তিনি বলেন, আমরা হাঙ্গেরিয়ান আইনানুযায়ী বলতে পারি, আমরা রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করব না। কারণ রোম স্ট্যাটিউট হাঙ্গেরি অনুমোদন করেনি। 

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনকে গ্রেপ্তারের যে আদেশ আইসিসি দিয়েছে তাকে সমর্থন করে না হাঙ্গেরি। 

আরও পড়ুন: জার্মানি গেলে গ্রেপ্তার হবেন পুতিন: রাষ্ট্রদূত

আইসিসির নির্দেশনার আলোকে পুতিনের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে পশ্চিমা বিশ্বে যখন তুমুল আলোচনা চলছে তখন এমন খোলামেলাভাবেই রুশ প্রেসিডেন্টের পক্ষ নিলো হাঙ্গেরি।


একাত্তর/জো 

হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর