টেক্সাসে ট্রেনে শ্বাসরুদ্ধ হয়ে দুই অভিবাসীর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি মালবাহী ট্রেনে দুইজন অনথিভুক্ত অভিবাসীর শ্বাসরোধে মৃত্যু হয়েছে। চিকিৎসাসেবার প্রয়োজনে হেলিকপ্টার বা অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আরও ১০ জনকে। 

শুক্রবার (২৪ মার্চ) দক্ষিণ টেক্সাসের উভালদেতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

এক বিবৃতিতে তারা জানায়, তারা একটি বেনামী ৯১১ কল পেয়েছিলেন যাতে তাদেরকে জানানো হয় যে একটি ট্রেনের ভিতরে অসংখ্য অভিবাসী শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। সেখানে অন্তত ১৫ জন অভিবাসীর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন ছিল। 

মার্কিন বর্ডার টহল কর্মকর্তাদের সাথে সাথে অবহিত করা হলে তারা টেক্সাসের নিপ্পার পূর্বে ট্রেনটি থামাতে সক্ষম হয়। কর্মকর্তারা হেলিকপ্টার অবতরণের জন্য ইউএস হাইওয়ে ৯০ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তদন্তকারীরা জানিয়েছেন, ফেডারেল তদন্তকারীরা মানব পাচারের সম্ভাবনা খতিয়ে দেখছেন। 

গত বছর যেই স্থানে চোরাচালানের প্রচেষ্টার সময় প্রচণ্ড উত্তাপের মধ্যে একটি ট্রাক্টর ট্রেলারের পিছনে ৫৩ জন অভিবাসী মারা গিয়েছিল, এই ঘটনাও তারই নিকটবর্তী স্থানে ঘটেছে।

আরও পড়ুন: সুপেয় পানির অভাব বিশ্বের ২৩০ কোটি মানুষের

স্থানীয় গণমাধ্যম কেএসএটি টেলিভিশন জানিয়েছে, উভালদে পুলিশ প্রধান ড্যানিয়েল রদ্রিগেজ সন্দেহ করছেন, উষ্ণ আবহাওয়ায় ট্রেনের গাড়ির উত্তাপের কারণে অভিবাসীরা পানিশূন্য হয়ে পড়েছিল। 

‘এটা দুঃখজনক যে এতগুলো অনথিভুক্ত অভিবাসীকে এই অবস্থায় পাওয়া গেছে, এবং তাদের মধ্যে দুজন প্রাণ হারিয়েছে। এটা হৃদয়বিদারক,’ কেএসএটি রড্রিগেজকে উদ্ধৃত করে বলেছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর