ক্লাসে ডেভিডের ভাস্কর্য দেখানোয় অধ্যক্ষ চাকরিচ্যুত

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি স্কুলের ক্লাসরুমে শিক্ষার্থীদের ডেভিডের ভাস্কর্য দেখানোয় পর্নোগ্রাফির অভিযোগে ওই স্কুলের অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। 

শনিবার (২৫ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, রেনেসাঁ শিল্প পাঠের ক্লাসে শিক্ষার্থীদের মাইকেলএঞ্জেলোর বিখ্যাত ভাস্কর্যটি দেখানো হয়েছিল।

কিন্তু একজন অভিভাবক অভিযোগ করেন, বিষয়টি পর্নোগ্রাফিক ছিল এবং অন্য দুইজন বলেছেন যে তাদেরকে ক্লাসের আগে এ ব্যাপারে জানানো উচিৎ ছিল। 

পাঠে মাইকেলএঞ্জেলোর ‘ক্রিয়েশন অফ অ্যাডাম’ চিত্রকর্ম এবং বটিচেলির ‘বার্থ অফ ভেনাস’ এর উল্লেখও অন্তর্ভুক্ত ছিল।

ট্যালাহাসি ক্লাসিক্যাল স্কুলের অধ্যক্ষ হোপ ক্যারাসাকুইলা জানান, স্কুল বোর্ড তাকে পদত্যাগ বা বরখাস্ত করার আল্টিমেটাম দেওয়ার পরে তিনি পদত্যাগ করেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্যারাসাকুইলা তাকে পদত্যাগ করার কারণ জানতেন না, তবে বিশ্বাস করেন যে এটি পাঠের অভিযোগের সাথে সম্পর্কিত।

তারা আরও জানায়, হোপ ক্যারাসাকুইলা এক বছরেরও কম সময় ধরে ওই স্কুলের অধ্যক্ষ ছিলেন।

আরও পড়ুন: তৃতীয় সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মার্চ) ফ্লোরিডার গভর্নর একটি আইন সম্প্রসারিত করেন যা পাবলিক স্কুলগুলোতে যৌন শিক্ষা এবং লিঙ্গ পরিচয় শেখাতে নিষিদ্ধ করে। যেসব শিক্ষক এই আইন লঙ্ঘন করবেন তাদের শিক্ষাদানের লাইসেন্স স্থগিত বা হারানোর সম্মুখীন হতে হবে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর