প্রতিরোধ গুড়িয়ে দেয়ার হুমকি মিয়ানমার জান্তার

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০১:৫৯ পিএম

সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর দ্বারা ‘সন্ত্রাসমূলক কর্মকাণ্ড’কে কঠোরভাবে মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানামারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং।

সোমবার (২৭ মার্চ) রাজধানী নেপিদোতে বার্ষিক সশস্ত্র বাহিনী প্যারেডে দেয়া এক বিরল বক্তৃতায় একথা বলেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিন অং হ্লাইং তার সরকারের মানবাধিকার রেকর্ডের সমালোচনাকারী দেশগুলোকে সন্ত্রাসের সমর্থক হিসেবে অভিযুক্ত করেছেন।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেক মিয়ানমারের সামরিক বাহিনী প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধে আটকে আছে। এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

৬৬ বছর বয়সী এই সেনাপ্রধান উল্লেখ করেন, ‘মানুষের স্বার্থ নষ্ট করতে চায় এমন সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করার জন্য ‘গুরুত্বপূর্ণ শহরে’ সামরিক আইন ক্রমবর্ধমানভাবে জারি করা হচ্ছে। 

তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ‘বিজয়ী দলের’ কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, যদিও চলমান সংঘাতের কারণে এটি কখন ঘটবে তা স্পষ্ট নয়।

জাপানি আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমারের জাতীয় সেনাবাহিনীর প্রতিষ্ঠার ৭৮তম বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অনুষ্ঠান বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মাধ্যমে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন মিয়ানমার বিদ্রোহীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছে।

সোমবারের কুচকাওয়াজে অভ্যুত্থানের এই নেতাকে অভিনন্দন জানানো ইউনিটগুলোর মধ্যে রয়েছে বেসামরিক গণহত্যার মতো অকথ্য নৃশংসতার অভিযোগে অভিযুক্ত অনেকে, যারা তাদের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক নিন্দা ও নিষেধাজ্ঞার তোপে পড়েছে। 

আরও পড়ুন: সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে রাজি ফার্স্ট সিটিজেনস

দেশটি অবশ্য চীন ও রাশিয়ার সমর্থন ধরে রেখেছে, যাদের কর্মকর্তারা কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। সম্প্রতি বেইজিং থেকে কেনা চীনা কে৮ গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এবং এফটিসি২০০০ জেটের পাশাপাশি রাশিয়ান এমআই৩৫ গানশিপ প্রদর্শন করা হয়েছে। অভ্যুত্থানের পর থেকে এই অস্ত্রের অনেকগুলোই বিদ্রোহীদের ঘাঁটিতে হামলায় ব্যবহার করে প্রায়শই বেসামরিক মানুষ এমনকি শিশুদেরও হত্যা করা হয়েছে।


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর