সু চির দল ভেঙে দেয়ার ঘোষণা জান্তার

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১১:০৮ এএম

মিয়ানমারে জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছে। সামরিক সরকারের খসড়াকৃত কঠোর নির্বাচনী আইনে নতুন করে দলটির নিবন্ধিত হওয়ার ব্যর্থতার জেরে মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বুধবার (২৯ মার্চ) এ কথা বলা হয়েছে। খবর এএফপির।

সু চির দল এনএলডি ২০২০ সালের নির্বাচনে জিতে সরকার গঠন করেছিল। সামরিক বাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যূন্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সু টিকে গৃহবন্দী করে রাখে। এ অভ্যুত্থানকে ন্যায্যতা দিতে তারা ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে দাবি করে।

নতুন করে নির্বাচনী আয়োজনকে সামনে রেখে জানুয়ারিতে জান্তা সরকার রাজনৈতিক দলগুলোকে কঠোর নির্বাচনী আইনের আওতায় পুনরায় নিবন্ধিত হতে দু’মাস সময় বেঁধে দেয়।

নতুন আইনে বিদ্যমান ৯০টি দলের মধ্যে কেবলমাত্র ৫০টি পুনরায় নিবন্ধনের আবেদন করে। বাকী দলগুলোকে বুধবার থেকে ভেঙে দেয়া হবে। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ‘এমআরটিভি’ এ কথা জানিয়েছে।

এদিকে জান্তার বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর সমর্থিত ইউনিয়ন সলিডিটারি এন্ড ডেভেলপমেন্ট পার্টি পুনরায় নিবন্ধিত হওয়ার আবেদন করেছে।

সু চি ১৯৮৮ সালে এনএলডি সহ-প্রতিষ্ঠা করেন। তার দল ১৯৯০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু তৎকালীন জান্তা সরকার তা বাতিল করে।

তবুও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে জিইয়ে রেখে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে দলটি বিজয় ছিনিয়ে আনে।

আরও পড়ুন: বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের ঘোষণায় বাইডেনের উদ্বেগ

এদিকে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই সু চিকে আটক করা হয়। বিভিন্ন মামলায় রুদ্ধদ্বার আদালতে তার বিচার শেষে ৭৭ বছর বয়সী সু চিকে এ পর্যন্ত ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত তিন হাজার একশ’রও বেশি লোক নিহত এবং ২০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।


একাত্তর/আরএ

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর