স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হামজা ইউসফ

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়েছেন হামজা ইউসফ। মঙ্গলবার (২৮ মার্চ) স্কটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে আধা-স্বায়ত্তশাসিত সরকার প্রধানের পদটি নিশ্চিত করেন তিনি।

হামজা স্কটল্যান্ডের ষষ্ঠ ফার্স্ট মিনিস্টার। জাতিগত সংখ্যালঘুদের থেকে নির্বাচিত প্রথম ফার্স্ট মিনিস্টার তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত হামজা সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টারও বটে। 

নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন ইউসফ। আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেওয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন তিনি।

১২৯ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির ৬৪টি ও গ্রিনদের সাতটি ভোট পেয়ে বিজয়ী হন ৩৭ বছর বয়সী হামজা। তিন বিরোধী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাঁদের জয়ের কোনো সম্ভাবনা ছিল না। 

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বন্ধে খোলা চিঠি

এসএনপি প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডগলাস রস নিজ দলের ৩১ সদস্যের সবার ভোট পান। এছাড়া লেবার পার্টির আনাস সরওয়ার দলের ২২ সদস্যের ভোট পেয়েছেন। আর চার লিবারেল ডেমোক্র্যাট ভোট দিয়েছেন অ্যালেক্স কোল-হ্যামিল্টনকে।


একাত্তর/এসজে

স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করতে হলে স্কটল্যান্ডকে আগে যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে রুল জারি করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। বুধবার (২৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে...
পৃথিবীতে কতোই না আজব ঘটনা ঘটে। মানুষের কল্পনাকে হার মানিয়ে ঘটতে থাকে এমন সব ঘটনা। এই যেমন স্বামীর জন্য কফিন কিনে শেষ পর্যন্ত তা বিক্রি করতে বাধ্য হয়েছেন স্ত্রী।শোনা মাত্রই আপনি দ্বন্দ্বের মধ্যে পড়ে...
স্কটল্যান্ডের ব্যালমোরাল রাজপ্রাসাদ থেকে রানি পৌঁছেছেন এডিনবরায় হলিরুডহাউস প্রাসাদে। দীর্ঘ ছয় ঘণ্টার ভ্রমণে কফিনে বন্দি রানি দ্বিতীয় এলিজাবেথ রাস্তার দুই পাশে জনতার ফুলেল শ্রদ্ধায় হয়েছেন...
ছোটাছুটির সহজাত স্বভাব থেকেই ভারতের বন্দর থেকে হাজার মাউল দূরের দেশ স্কটল্যান্ডগামী এক জাহাজে উঠে পড়েছিল ছোট্ট এক কাঠবিড়ালি। ছোট্ট বলে তাকে কারও চোখেও পড়েনি। ভারত থেকে জাহাজে চড়ে কয়েক হাজার কিমি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর