দুই ইরানি নারীর মাথায় দই ঢেলে আক্রমণ, গ্রেপ্তার তিন

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১:২৩ এএম

ইরানে জনসমক্ষে চুল ঢেকে না রাখায় দুই নারীর মাথায় এক ব্যক্তি বাটি থেকে দই ঢেলে দিয়েছেন। এরপর ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ওই দুই নারী একটি দোকানে গিয়েছেন। সেখানে এক ব্যক্তি তাদের মাথায় দই ঢেলে দেন। এরপর হামলাকারীকে দোকান থেকে ধাক্কা দিয়ে বের করে দেন দোকানদার।

ইরানের বিচার বিভাগ বলেছে, ইরানে জনসম্মুখে চুল খোলা রাখা অবৈধ। ওই দুই নারীকে তাদের চুল দেখানোর জন্য আটক করা হয়েছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দই ঢেলে দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বাধ্যতামূলক হিজাব পরা বন্ধের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর এই ঘটনা ঘটল। 

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিধসে ২৭ জন নিহত

জনসমক্ষে হিজাব না পরা ইরানে মহিলাদের জন্য অবৈধ, তবে বড় শহরগুলিতে, অনেকে নিয়ম থাকা সত্ত্বেও এটি ছাড়াই ঘুরে বেড়ায়।

এই আইনের প্রতি ক্ষোভ ও হতাশা ইরানের সমাজে ভিন্নমতের জন্ম দিয়েছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর