ভুটানের রাজার সঙ্গে মোদির বৈঠক

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৬:০০ পিএম

ডোকলাম মন্তব্য ঘিরে অস্বস্তির আবহের মধ্যেই ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার (৪ এপ্রিল) নামগিয়েল ওয়াংচুকের তিনদিনের দিল্লি সফরের দ্বিতীয় দিনে মোদির সঙ্গে তার এই বৈঠক হয়। খবর: এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা জানান, বৈঠকে দুই দেশের জাতীয় স্বার্থ এবং দ্বিপক্ষীয় সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকে সরাসরি ডোকলাম এবং চীনের প্রসঙ্গে কথা বলেননি তিনি।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে, চীন ও ভারত সীমান্ত ঘেঁষা ডোকলামে ভুটানের জমিতে ঢুকে ঘাঁটি গেড়ে সামরিক নির্মাণের কাজ চালাচ্ছে চীনা ফৌজ। কয়েকটি উপগ্রহচিত্রেও তা দেখা গেছে। 

আরও পড়ুন: আল-আকসায় ইসরাইলি হামলা, ৪০০ মুসল্লি গ্রেপ্তার

কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে এর আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছিলেন, সংবাদমাধ্যমে যাই প্রকাশ হোক, ভুটানের এলাকায় চীন কোনো নির্মাণকাজ চালাচ্ছে না। ডোকলাম সমস্যায় তিনটি পক্ষ রয়েছে। কোনো দেশই ছোট বা বড় নয়। তিনটি দেশই সমান গুরুত্বপূর্ণ।


একাত্তর/জো

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর