স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে মোদির দ্বারস্থ পাকিস্তানি নারী!

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন। 

সেই ভিডিও বার্তায় নিকিতা অভিযোগ করেছেন, স্বামী তাকে কারচিতে রেখে পালিয়ে গেছেন এবং দিল্লিতে গোপনে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেই বিয়ে ঠেকানে মোদীর কাছে আর্জি জানিয়েছেন তিনি। এই ঘটনা ভারত-পাকিস্তানের বিভিন্ন সামাজিক গোষ্ঠী বো আইনি মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

করাচির বাসিন্দা নিকিতা জানিয়েছেন, ইন্দোরে দীর্ঘমেয়াদী ভিসায় বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত বিক্রম নাগদেবকে ২০২০ সালের ২৬ জানুয়ারি হিন্দু রীতিতে করাচিতে বিয়ে করেন তিনি । বিয়ের এক মাস পর, ২৬ ফেব্রুয়ারি বিক্রম তাকে ভারতে নিয়ে আসেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই নিকিতার জীবন উল্টে যায়।

নিকিতা অভিযোগ করেছেন, ২০২০ সালের ৯ জুলাই ‘ভিসা সংক্রান্ত জটিলতার'’ অজুহাতে তাকে জোর করে আটারি সীমান্তে ফেলে আসা হয় এবং পাকিস্তানে ফেরত পাঠানো হয়। এরপর থেকে বিক্রম তাকে ভারতে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই করেননি।

করাচি থেকে ভিডিও বার্তায় নিকিতা আর্জি জানান, আমি বারবার তাকে ভারতে ডাকার অনুরোধ করেছি, কিন্তু প্রতিবারই সে অস্বীকার করেছে।

নিকিতা তার ভিডিও বার্তায় শ্বশুরবাড়িতে বিয়ের পর পরই শুরু হওয়া দুর্ব্যবহারের কথা তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তান থেকে শ্বশুরবাড়িতে ফেরার পর তাদের ব্যবহার সম্পূর্ণ পাল্টে যায়। আমি জানতে পারি, আমার স্বামী আমার এক আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত।

নিকিতা যখন শ্বশুরমশাইকে এই কথা জানান, তখন তিনি নাকি বলেন, ছেলেরা তো পরকীয়া করে, এতে কিছু করার নেই।

তিনি আরও অভিযোগ করেন, কোভিড মহামারীর লকডাউনের সময় বিক্রম তাকে জোর করে পাকিস্তানে ফেরত পাঠান এবং এখন ভারতে তার প্রবেশে বাধা দিচ্ছেন। নিকিতা আকুতি জানিয়ে বলেন, ভারতে প্রতিটি নারীরই বিচার পাওয়ার অধিকার আছে।
পাকিস্তানে ফিরে যাওয়ার পর নিকিতা জানতে পারেন, তার স্বামী বিক্রম দিল্লিতে অন্য এক নারীকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। বৈধভাবে বিবাহিত থাকা সত্ত্বেও তাকে প্রতিস্থাপন করার এই খবরে তিনি ভেঙে পড়েন এবং এই বিষয়ে ২৫ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলাটি সিন্ধি পঞ্চ মধ্যস্থতা এবং আইনি পরামর্শ কেন্দ্রে ওঠে, যা মধ্যপ্রদেশ হাইকোর্ট কর্তৃক অনুমোদিত। বিক্রম এবং তার কথিত বাগদত্তার কাছে নোটিশ জারি করা হয়, কিন্তু মধ্যস্থতা ব্যর্থ হয়। ২৫ এপ্রিলের এক প্রতিবেদনে কেন্দ্র জানায়, যেহেতু স্বামী-স্ত্রী কেউই ভারতীয় নাগরিক নন, তাই বিষয়টি পাকিস্তানের এখতিয়ারভুক্ত এবং বিক্রমকে পাকিস্তানে ফেরত পাঠানোর সুপারিশ করে।

এই বছরের মে মাসে নিকিতা ইন্দোর সমাজ পঞ্চায়েতের কাছে যান, যারা বিক্রমকে ভারত থেকে ফেরত পাঠানোর সুপারিশ করে। জেলা কালেক্টর আশীষ সিং নিশ্চিত করেছেন, এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর