পার্টি প্রধানের পদ ছাড়লেন ফিনিশ প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৭:১০ পিএম

ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর দেশটির প্রধানমন্ত্রী সানা মারিন তার দল সোশ্যাল ডেমোক্র্যাটের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার রাজধানী হেলসিঙ্কিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মেরিন বলেন, সেপ্টেম্বর থেকে তিনি দলের প্রধান হিসেবে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। শিগরিগরই তিনি পার্লামেন্ট ফেরার পরিকল্পনা করছেন।

‘আমি আগামী সপ্তাহে সংসদ সদস্য হিসাবে আমার কাজ শুরু করব এবং আমি আশা করি আমিও একটি শান্ত জীবনযাপন করতে পারব’, বলেন তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক কোনও পদের জন্য তিনি কোনও প্রস্তাব পাননি।

এর আগে রোববার পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী নেতা পেটেরি অর্পোর কাছে হেরে যান বামপন্থী সানা মারিন।

আরও পড়ুন: আরও লাখ ডলারের বেশি গুনতে হচ্ছে স্টর্মিকে

২০১৯ সালে মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান হয়ে ফিনল্যান্ডের ক্ষমতায় আসেন সানা মারিন। শক্ত হাতে কোভিড মহামারি মোকাবেলা এবং ন্যাটোতে ফিনল্যান্ডের যোগ দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখায় দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

চার বছর ধরে পাঁচ দলের সমন্বয়ে গঠিত জোট সরকাররের নেতৃত্বে ছিলেন সানা মারিন। তার জোটের সবকটি দলের নেতৃত্বেই রয়েছেন নারীরা।


একাত্তর/এসজে

টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের মুকুট ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সমর্থিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’-এ ১৪৭টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই নর্ডিক রাষ্ট্রটি। খবর...
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই ফিনল্যান্ডের সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি সই করেছে ইউক্রেন। এই চুক্তির আওতায় দেশ দু'টি নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা বাড়বে। 
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির উত্তরে একটি স্কুলে ১২ বছরের সন্দেহভাজন শিশু শিক্ষার্থীর গুলিতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর