ফিনল্যান্ডে স্কুল শিক্ষার্থীর গুলিতে হতাহত তিন

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৬:৫১ পিএম

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির উত্তরে একটি স্কুলে ১২ বছরের সন্দেহভাজন শিশু শিক্ষার্থীর গুলিতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় হতাহতদের সবাই একই স্কুলে শিক্ষার্থী বলে প্রথামকিভাবে জানিয়েছে হেলসিঙ্কি শহর কর্তৃপক্ষ। 

ফিনল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর ভান্তার ভিয়েরতোলা স্কুলে প্রায় ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন শিক্ষক ও কর্মী রয়েছে। এক থেকে ৯ গ্রেড, অর্থাৎ সাত থেকে ১৫ বছর বয়সীরা এই স্কুলে যায়। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার অনুরোধ জানান। 

স্কুলের একটি ভবন পুলিশ ঘিরে রেখেছে। কয়েকশ’ মিটার দূরে স্কুলের আরেকটি ভবন থেকে বাবা-মা নিজ নিজ সন্তানদের গ্রহণ করেছেন। স্কুল থেকে দূরে সিলতামাকি এলাকা থেকে পুলিশ কোনো ধরণের জোরজরবদস্তি ছাড়াই সন্দাহভাজন অস্ত্রধারী শিশু এবং তার আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে।

এ সময় সন্দেহভাজন ওই শিশুকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আহতদের একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত আরও কোনও তথ্য জানাতে পারেননি তিনি।

পূর্ব উসিমা পুলিশ বিভাগের প্রধান ইলক্কা কোসকিমাকি এক সংবাদ সম্মেলনে বলেন সকাল ন’টার পরে, এক স্কুলে একটি গুলি চালানোর ঘটনা ঘটে, এতে স্কুলের ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী মারা যায়। আর, দুই জন শিক্ষার্থী গুরুতরভাবে জখমের শিকার রয়েছে। আহতদের চিকিৎসা চলছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন শিশু শিক্ষার্থী নিজের দোষ স্বীকার করেছে। তাকে সোশ্যাল সার্ভিসের কেয়ারে পাঠানো হবে। বয়স খুব কম হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না।কী কারণে শিশুটি তার সমবয়সী অন্য শিশুদের গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

একাত্তর/এসি
টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের মুকুট ধরে রেখেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সমর্থিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’-এ ১৪৭টি দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এই নর্ডিক রাষ্ট্রটি। খবর...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসাথে উড্ডয়নের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই ফিনল্যান্ডের সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি সই করেছে ইউক্রেন। এই চুক্তির আওতায় দেশ দু'টি নিরাপত্তা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা বাড়বে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর