আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশের দু’দফা হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০২:০৯ পিএম

বুধবার মধ্যরাতে আল আকসা মসজিদে দু’দফা হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। আহত হয়েছে অনেক ফিলিস্তিনি। আটক করা হয়েছে অন্তত ৪০০ জনকে।

চূড়ান্তসীমা অতিক্রম না করতে তেল আবিবকে সতর্ক করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

জবাবে ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, টেম্পল মাউন্টে সবার প্রবেশাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা।

মধ্যরাতের ওই হামলায় আল আকসা মসজিদে ব্যবহার করা হয় টিয়ারগ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট। উত্তেজনা প্রশমনে মার্কিন আহবান উপেক্ষা করেই এ হামলা চালায় ইসরাইল।

স্থানীয় এক নারী জানান, ইসরাইলি পুলিশ মসজিদের ভেতরেই আমাদের ওপর হামলা চালায়। অনেকে হতাহত হয়েছে। তাদের কেউ সহায়তা করছে না। মসজিদের সব জানালা ভেঙে ফেলেছে তারা।

মসজিদে হামলাকে মুসলমানদের আত্মপরিচয়ের ওপর আঘাত আখ্যা দিয়েছে আল-আকসার ওয়াকফবোর্ড।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র জানান, পবিত্র স্থাপনায় চূড়ান্ত সীমা অতিক্রম না করতে দখলদারদের সতর্ক করা হচ্ছে। তাদের এ আচরণ বড় ধরনের বিস্ফোরণ ঘটাবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, টেম্পল মাউন্টে সব ধর্মের মানুষের মুক্ত প্রবেশ এবং প্রার্থনার স্বাধীনতা রক্ষায় ইসরাইল প্রতিশ্রুতিবদ্ধ। কোন উগ্রবাদ সহ্য করা হবে না।

আল আকসায় হামলার প্রতিবাদে হামাস ৯টি রকেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ ইসরাইলের। পাল্টা জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান এবং গোলা হামলা চালায় ইসরাইল। তবে, রকেট হামলার কথা অস্বীকার করে হামাস।

আল আকসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে অবরুদ্ধ গাজায়। আম্মানে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন জর্ডানের নাগরিকরা। আঙ্কারায় ইসরাইলি মিশনের সামনে প্রতিবাদ জানান তুর্কিরা।

তুর্কি প্রেসিডেন্ট রিসিপ তায়্যিপ এরদোয়ান বলেন, এ অবস্থায় চুপ থাকতে পারে না তুরস্ক। মুসলমানদের প্রথম কেবলায় ঘৃণ্য আক্রমণের নিন্দা জানাই। জীবন দিয়ে জেরুজালেমকে রক্ষাকারী ফিলিস্তিনি ভাই-বোনেরা একা নয়। এগুলো দমনের, রক্তের, উস্কানির রাজনীতি। চুপ থাকবে না আঙ্কারা। পবিত্র স্থাপনার অপমান সহ্য করা হবে না।

আরও পড়ুন: বাইডেন প্রশাসনের অধীনে তৃতীয় বিশ্বযুদ্ধের হতে পারে: ট্রাম্প

গতবছর থেকে দখলকৃত পশ্চিমতীর এবং জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছে। চলছে মুসলমানদের পবিত্র রমজান সামনে আসছে খ্রিস্টানদের ইস্টার সানডে। এসবের মধ্যই চলমান উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


একাত্তর/আরএ

অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর