শীঘ্রই ক্যানসার ও হৃদরোগের টিকা আনছে মডার্না

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৫:৫০ পিএম

শীঘ্রই ক্যানসারসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের টিকা আবিষ্কারের সুখবর দিয়েছেন মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ড. পল বার্টন। 

শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না বলছে, ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং অটোইমিউনের মতো রোগের টিকা ২০৩০ সালের মধ্যেই প্রস্তুত হবে।

এ ধরনের টিকার ক্ষেত্রে ‘বড় ধরনের সম্ভাবনা’ দেখা যাচ্ছে উল্লেখ করে কিছু গবেষক জানান, করোনাভাইরাসের টিকা আবিষ্কারে মাত্র এক থেকে দেড় বছরের মতো সময় লেগেছে। যার ফলে সার্বিকভাবে টিকাখাতের গত ১৫ বছরের অনেক প্রশ্নের জবাব পাওয়া গেছে।

মডার্নার প্রধান মেডিকেল কর্মকর্তা ড. পল বার্টন জানান, তার বিশ্বাস, আগামী ৫ বছরের মাঝে তার প্রতিষ্ঠানটি ‘সব ধরনের রোগের’ চিকিৎসার জন্য এ ধরনের সমাধান দিতে পারবে। 

মডার্না করোনাভাইরাসের টিকা আবিষ্কারে অগ্রগামী ভূমিকা পালন করে। পল জানান, মডার্না এখন বিভিন্ন ধরনের টিউমারের চিকিৎসায় টিকা তৈরি করছে।

পল বলেন, তাদের হাতে এই টিকা চলে আসবে এবং এটি অত্যন্ত উপযোগী হবে। যার ফলে কোটি না হলেও, লাখো মানুষের জীবন বাঁচবে। তারা বিভিন্ন ধরনের টিউমারে আক্রান্ত সারা বিশ্বের মানুষের জন্য ক্যানসার টিকা তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, শ্বাসযন্ত্রের বেশ কয়েক ধরনের সংক্রমণ প্রতিরোধের জন্য একটি টিকাই যথেষ্ট হবে। এর মাধ্যমে মানুষ করোনাভাইরাস, ফ্লু ও অন্যান্য আরএসভি ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পাবে। এছাড়াও কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা এমআরএনএ থেরাপি নেওয়ার সুযোগ পাবেন। এ মুহূর্তে এসব রোগের কোনো চিকিৎসা নেই বললেই চলে।

পল বলেন, এর আগে যেসব জটিল ও বিরল রোগের জন্য কোনো ওষুধ ছিল না, সেগুলোর ক্ষেত্রে এমআরএনএ ভিত্তিক থেরাপি ব্যবহার করা যেতে পারে বলে তার ধারণা। ১০ বছর নাগাদ তারা এমন একটি পর্যায়ে পৌঁছে যাবেন, যখন বংশগত কারণে কারো কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে এবং খুব সহজেই এমআরএনএ ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে তা ‘সংশোধন’ করা যাবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে আরেক টিকা তৈরিকারক প্রতিষ্ঠান মডার্না। ফাইজার-বায়োএনটেক মডার্নার প্রযুক্তি নকল করেছে বলে অভিযোগ...
মডার্না টিকার তৃতীয় এক ডোজ করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে অ্যান্টিবডি বৃদ্ধি করে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। সোমবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডার্না টিকার ৫০...
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার দূষিত করোনাভাইরাস টিকা নেয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। খবর জাপান টাইমসের।শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। দূষণ খুঁজে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর