তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান নিতে বলে বিপাকে ম্যাক্রোঁ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১১:১১ পিএম

তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে ইউরোপকে স্বাধীন অবস্থান নিতে বলায় তীব্র সমালোচনার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এমন মন্তব্যের মাধ্যমে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়াকে হালকাভাবে দেখার অভিযোগ করছেন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর রাজনৈতিক নেতারা। খবর: রয়টার্স। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের। ব্লকটির উচিত যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করা।

জার্মান পার্লামেন্ট বুন্দেস্ট্যাগের পররাষ্ট্র কমিটির এমপি নরবার্ট রোয়েটজেন এক টুইট বার্তায় বলেন, ‘বেইজিং সফরকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য একটি জনসংযোগ অভ্যুত্থান এবং ইউরোপের বৈদেশিক নীতির বিপর্যয়ে পরিণত করতে সক্ষম হয়েছেন ম্যাক্রোঁ।’

তিনি আরও বলেন, ‘ইউরোপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছেন ফরাসি প্রেসিডেন্ট।’

সম্প্রতি তিন দিনের চীন সফর শেষে ফ্রান্স ফিরেছেন ম্যাক্রোঁ। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ক্যাভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানি নেতা সাই ইং-ওয়েনের বৈঠকে ক্ষুব্ধ হয়ে এই মহড়া শুরু করে বেইজিং।

টুইটারে এক ভিডিও বার্তায় মার্কিন সিনেটর মার্কো রুবিও বলেন, ‘তাইওয়ান ইস্যুতে যদি ইউরোপ নিরপেক্ষ থাকে, তাহলে ইউক্রেন ইস্যুতেও যুক্তরাষ্ট্রের কোনও পক্ষ সমর্থন করা উচিত হবে না।’

আরও পড়ুন: নাশকতা চালাতে রাশিয়ার তরুণদের ব্যবহার করছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের ফরাসি দূতাবাসের মুখপাত্র প্যাসকেল কনফেভরেক্স জানান, ম্যাঁক্রোর মন্তব্যকে অতিরঞ্জিত করা হচ্ছে। টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের মিত্র যাদের সঙ্গে আমাদের অনেক দিক থেকেই সঙ্গতি রয়েছে।’

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়।


একাত্তর/জো 

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর