চার দিনের সফরে চীনে ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৯:০৮ পিএম

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার দিকে এগোচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। 

বুধবার এ লক্ষ্যে চার দিনের সফরে চীন পৌঁছেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। খবর: রয়টার্স।

সফরের আগে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানাবেন তিনি।

ব্রাজিলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থায় (ইবিসি) এক সাক্ষাৎকারে লুলা বলেন, দ্বিপাক্ষিক বৈঠক, বিনিয়োগের জন্য আমাদের প্রকল্পগুলো দেখার জন্য চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণের পরিকল্পনা করেছি। একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক মজবুতে আরও দৃঢ়ভাবে কাজ করতে চায় ব্রাজিল।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আরও বলেন, আমরা চাই চীনারা যেন নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্রাজিলে বিনিয়োগও করে।

বলা হয়েছে, তার এই সফরে দুই দেশের বাণিজ্য ইস্যু প্রাধান্য পাবে। এছাড়া ভূ-রাজনীতি ও ইউক্রেন যুদ্ধ আলোচনায় গুরুত্ব পাবে।

চীন সফরের দুই মাস আগেই হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট লুলা। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চরম উত্তেজনা চলা অবস্থাতেই দেশটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে তার।

গত মার্চে চীনে সফরে আসার কথা ছিল ব্রাজিলের প্রেসিডেন্টের। কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সফর স্থগিত করা হয়। ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন। শুক্রবার তিনি প্রেসিডেন্ট শি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বছরের জানুয়ারিতে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এই বামপন্থি নেতা। সাধারণ মানুষের কাছে ‘লুলা’ নামে পরিচিত সিলভা ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন। পরে ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।

লুলার সঙ্গে ব্রাজিলের প্রতিনিধিদলে থাকবেন ২৪০ জন। এদের মধ্যে ৯০ জন কৃষিখাতের। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং ২৭ জন সিনেটর ও কংগ্রেসম্যান থাকবেন। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, অর্থ, শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তির মতো খাতে ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ২৯ মার্চ দুই দেশ তাদের নিজেদের মুদ্রায় লেনদেনের একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে উভয় দেশের আর্থিক লেনদেনে মার্কিন ডলারকে বাদ দেওয়া হয়।

সফরে চীনের শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এছাড়া সাংহাইতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস অর্থনৈতিক ব্লক প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর পরিদর্শন করবেন তিনি।

আরও পড়ুন: মানবিক সহায়তা চেয়ে মোদিকে জেলেনস্কির চিঠি

গত মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনা নেতার বৈঠকের পরিপ্রেক্ষিতে শি এবং লুলা ইউক্রেনের যুদ্ধ নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/জো

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর