ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে ২৯ মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৪:৫১ পিএম

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এক দশমিক ১৯ শতাংশ।

বৃহস্পতিবারের পরিসংখ্যানে জানা যায়, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে। টানা পাঁচদিন ধরে দেশটিতে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সুস্থতার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। সুস্থতার হার স্বস্তিতে রাখলেও ঊর্ধ্বমুখী রেখাচিত্র এখন মাথাব্যথার কারণ।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ভারতে মোট ৯২ কোটি ৩৪ লাখ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৫৮টি। দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৪২ শতাংশ।

বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা মোট আক্রান্তের শূন্য দশমিক ১ শতাংশ। বুধবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৩০ জন। তবে বৃহস্পতিবার এক ধাক্কায় তা বেড়ে ১০ হাজারের উপরে চলে যায়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। দেশজুড়ে আগামী ৮ থেকে ১০ দিনে ধাপে ধাপে সংক্রমণ বাড়লেও আবার কমতে শুরু করবে।

আরও পড়ুন: ‘সবচেয়ে শক্তিশালী’ মিসাইল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

স্বাস্থ্য কর্মকর্তাদেরও দাবি, আগামী মাসের শুরু থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করবে। করোনা আর অতিমারির পর্যায়ে নেই বলেও দাবি করেছেন অনেক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা।


একাত্তর/জো 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর