পাঁচশ' দিন গুহায় থেকে বের হলেন স্প্যানিশ নারী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম

স্প্যানিশ এক্সট্রিম অ্যাথলিট বিয়াট্রিজ ফ্ল্যামিনি যখন গ্রেনাডার গুহায় প্রবেশ করেছিলেন, তখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেনি এবং বিশ্ব তখনও কোভিড মহামারির কবলে ছিল। টানা ৫০০ দিন মানব সংস্পর্শে না থাকার পর অবশেষে সেই গুহা থেকে তিনি বেরিয়ে এসেছেন, যা একটি বিশ্ব রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা একটি পরীক্ষার অংশ ছিল।

‘আমি এখনও ২০২১ সালের ২১ নভেম্বরে আটকে আছি। আমি বিশ্বের কিছুই জানি না,’ তিনি গুহা থেকে বেরিয়ে আসার পরে বলেন।

৫০ বছর বয়সী ফ্ল্যামিনি ৪৮ বছর বয়সে গুহায় প্রবেশ করেন। তিনি ২৩০ ফুট গভীর গুহায় ব্যায়াম, আঁকাআঁকি এবং উলের টুপি বুনে সময় কাটান। 

তার সহায়তা দলের তথ্য অনুসারে, তিনি এ সময়ে ৬০টি বই এবং ১০০০ লিটার পানি পান করেছেন।

তাকে একদল মনোবিজ্ঞানী, গবেষক, গুহা অধ্যয়নের বিশেষজ্ঞদের দ্বারা পর্যবেক্ষণ করা হয়। কিন্তু এই পুরোটা সময় বিশেষজ্ঞদের কেউই তার সাথে যোগাযোগ করেননি।

স্প্যানিশ গণমাধ্যম টিভিই স্টেশনের ফুটেজে দেখা গেছে, তাকে তার দল আলিঙ্গন করার আগে তিনি হাসতে হাসতে গুহা থেকে বেরিয়ে আসছেন। তিনি তার অভিজ্ঞতাকে ‘চমৎকার, অপরাজেয়’ হিসাবে বর্ণনা করেন।

‘আমি দেড় বছর ধরে নীরব ছিলাম, আমি নিজের সাথে ছাড়া আর কারো সাথে কথা বলিনি’, তিনি বলেন

ফ্ল্যামিনি পরে সাংবাদিকদের বলেন, তিনি গুহায় ঢোকার প্রায় দুই মাস পর সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলেন। এরপর এমন এক সময় আসে যখন তাকে দিন গণনা বন্ধ করতে হয়েছিল। 

তিনি ভেবেছিলেন যে তিনি ‘১৬০ থেকে ১৭০ দিনের মতো’ গুহায় ছিলেন। 

সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল যখন গুহার ভিতরে মাছিরা আক্রমণ করে তাকে ঢেকে ফেলেছিল। ‘শ্রবণ হ্যালুসিনেশনে’ ভোগার কোথাও বলেছেন তিনি। ‘আপনি নীরব থাকেন এবং আপনার মস্তিষ্ক এটি কল্পনা করে নেয়’, তিনি বলেন

বিশেষজ্ঞরা তার এই অভিজ্ঞতাকে ব্যবহার করছেন সামাজিক বিচ্ছিন্নতা এবং মানুষের সময়কে উপলব্ধি করার উপর একা থাকার প্রভাব অধ্যয়নের জন্য।

আরও পড়ুন: ৬০টি নতুন রোগের সন্ধান পেলেন ব্রিটিশ গবেষকরা

ফ্ল্যামিনির সহায়তা দল বলছে, তিনি একটি গুহায় দীর্ঘতম সময় অতিবাহিত করার জন্য বিশ্ব রেকর্ড ভেঙেছেন, তবে গুহায় স্বেচ্ছায় সময় কাটানোর রেকর্ড আছে কিনা তা নিশ্চিত করেনি গিনেস বুক অফ রেকর্ডস।

সবচেয়ে বেশি সময় মাটির নিচে আটকে পড়া ব্যক্তি হিসেবে চিলি এবং বলিভিয়ার ৩৩ খনি শ্রমিককে স্বীকৃতি দেয় গিনেস। তারা ২০১০ সালে চিলিতে একটি তামা ও সোনার খনি ধসের পর ৬৯ দিন মাটির ৬৮৮ মিটার নিচে কাটান। 


একাত্তর/এসজে

মাউন্ট এভারেস্টের চূড়ায় নিজেদেরই গড়া পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে আবারও পর্বতারোহণের ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করেছেন নেপালের দুই প্রখ্যাত গাইড ও পর্বতারোহী। 'এভারেস্ট ম্যান' হিসেবে পরিচিত কামি রিতা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর