জার্মানিতে পরমাণু যুগের অবসান

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৫:০৯ পিএম

জার্মানির শেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে দেশটির সরকার। শনিবার গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এসব বিদ্যুৎকেন্দ্র। আর এর মধ্যদিয়ে দেশটিতে পরমাণু যুগের অবসান ঘটতে যাচ্ছে।

যদিও ছয়মাস আগে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসার কথা ছিল জার্মানির। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে এক্ষেত্রে কিছুটা বিলম্ব ঘটে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মস্কো থেকে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর জার্মানিতে জ্বালানি সংকটের আশঙ্কা বেড়ে গিয়েছিল। কিন্তু সরকারের তৎপরতায় দ্রুত বিকল্প উৎসের ব্যবস্থা করা হয়। ফলে পারমানবিক উৎসের ওপর নির্ভর করার আর কোনও কারণ ছিল না।

এদিকে জার্মানির জ্বালানি প্রস্ততকারক কোম্পানিগুলো পারমাণবিক বিদ্যুৎ বন্ধ হওয়ার পর ঘাটতি পূরণ করতে আরও দ্রুতগতিতে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার ডাক দিয়েছে। ভবিষ্যতে এমন কেন্দ্র গ্যাসের বদলে হাইড্রোজেন দিয়েও চালানো সম্ভব হতে পারে। তবে এমন কেন্দ্রে বিনিয়োগের জন্য সরকার কোনো উৎসাহ না দেওয়ায় সেই উদ্যোগে গতি আসছে না।

আরও পড়ুন: সুদানের রাজধানীতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের পর জার্মান সরকার ২০১১ সালে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেয়। এর আগে ২০০২ সালেও তৎকালীন সরকার নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের পর নতুন করে কোনো কেন্দ্রের অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, জার্মানিতে ১৯৬৭ সালে প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়।


একাত্তর/এসজে

বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর