মুক্ত হলো আরও শতাধিক সৌদি-ইয়েমেনি বন্দি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৯:২১ পিএম

সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মধ্যকার ঐতিহাসিক বন্দি বিনিময় চুক্তির আওতায় নতুন করে মুক্তি পেলো আরও শতাধিক বন্দি।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির বরাতে ইরানের প্রেসটিভি জানায়, স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) চুক্তির আওতায় দুই পক্ষের আরও ১৪০ জনকে মুক্তি দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গেলো কয়েকদিনে দুই পক্ষের মোট ৯০০ ব্যক্তি মুক্তি পেয়েছে। 

সৌদি আরবের দক্ষিণ আঞ্চলীয় শহর আবহা থেকে শনিবার সকাল ৯টায় ইয়েমেনের ১২০ জন বন্দিকে নিয়ে একটি বিমান রওনা দেয় এবং ইয়েমেনের রাজধানীর সানায় অবতরণ করে।

মুক্তি পাওয়া হুথি বন্দি মোহাম্মদ আল-দারউই আল জাজিরাকে বলেছেন, আমরা শত্রুদের কারাগারে থাকার পরে সানায় ফিরে আসতে পেরে খুশি।

অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি বিমান রওনা দেয় যাতে ২০ জন বন্দি ছিল। এরমধ্যে ১৬ জন সৌদি নাগরিক এবং তিন জন সুদানের।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেন, এই সদিচ্ছার কাজটির মাধ্যমে, সংঘাতের কারণে বিচ্ছিন্ন শত শত পরিবার পুনরায় একত্রিত হচ্ছে... আমাদের গভীর আকাঙ্ক্ষা হলো যে, এই মুক্তি একটি বৃহত্তর রাজনৈতিক সংকট সমাধানে গতি প্রদান করবে। 

সম্প্রতি ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এ ব্যাপারে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে প্রতিবেশী দেশ ওমান।


একাত্তর/আরবিএস

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর