খার্তুমে থমথমে পরিস্থিতি, আকাশে উড়ছে ফাইটার

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৭:১৯ পিএম

উত্তর আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে, ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ ঘটনা বাড়তে থাকায় বিমান হামলা শুরু করেছে দেশটির সরকার। রাজধানীর আকাশে টহল দেয়ার পাশাপাশি বিদ্রোহী আধাসামরিক বাহিনীর অবস্থানের ওপর গুলিবর্ষন করছে ফাইটার জেটগুলো। 

খাতুর্মে ব্যাপাক গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের একটি ট্রেড ইউনিয়ন। খার্তুমের পরিস্থিতি ও হতাহতের ঘটনায় এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। খবর বিবিসি ও রয়টার্স। 

খার্তুমে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন গডফ্রে টুইট বার্তায় বলেন, সামরিক অংশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি অত্যন্ত বিপজ্জনক। সংঘর্ষ বন্ধে উভয় পক্ষের শীর্ষ নেতাদের জরুরিভাবে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। একইভাবে গভীর উদ্বেগ জানিয়েছে রুশ দূতাবাস।

সাম্প্রতিক সময় সরকার পরিবর্তন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। চরম উত্তেজনার মধ্যে শনিবার হঠাৎ করেই দেশটির রাজধানী খার্তুমে গোলাগুলি ও বিস্ফোরণে জড়িয়ে পড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই বাহিনী।

image


রাজধানী খার্তুমের বিভিন্ন জায়গায় কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উড়তে থাকে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে অনেক জায়গায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচণ্ড বিস্ফোরণ এবং ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।

কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা গেছে, খার্তুমে সেনা বাহিনীর গাড়ি ছুটছে। কয়েক জায়গায় থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে চারদিকে ছড়াচ্ছে। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গেছে সাধারণ মানুষকে। প্রধান সড়কগুলো অনেকটাই জনশূন্য।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, দক্ষিণ খার্তুমে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) একটি ঘাঁটিতে সংঘর্ষ, বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলি ও বিস্ফোরণে সেনাবাহিনীকে দায়ী করেছে আধাসামরিক বাহিনী আরএসএফ।

image

আরও পড়ুন: সোনারগাঁয়ে শুরু তিনদিনের বউ মেলা

সুদানের সেনাবাহিনীর সদর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং খার্তুমের বিমানবন্দরের আশেপাশে গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। খার্তুমের দক্ষিণে তাদের একটি ক্যাম্পে সেনাবাহিনী হামলা করেছে বলে দাবি করছে আরএসএফ। তবে আরএসএফকে ‘বিদ্রোহী’ ঘোষণা করে সুদানের সেনা বাহিনী এক বিবৃতিতে বলেছে, আধা-সামরিক বাহিনী মিথ্যা দাবি করছে।  

এদিকে, সুদানে প্রেসিডেন্ট ভবন ও বিমানবন্দর দখলের দাবি করেছে আরএসএফ। দেশটির উত্তরে মেরোবি সামরিক ঘাঁটি ও পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখলে নিয়েছে তারা। যদিও তাদের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি কোন গণমাধ্যম। 


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর