মেক্সিকোয় ওয়াটারপার্কে গুলিতে শিশুসহ নিহত সাত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ এএম

মেক্সিকোর একটি ওয়াটারপার্কে বন্দকুধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর: এএফপি।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে চারটার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন: কুখ্যাত আরএসএফ যেভাবে সুদানের ক্ষমতার কেন্দ্রে

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন। আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটিও করতে দেখা যায় ওই ভিডিওতে।


একাত্তর/জো

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর