ভারত মহাসগরের বুকে বিস্ময়ের নাম ‘সোকাত্রা’

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:০০ পিএম

ভারত মহাসাগরের বুকে বিস্ময় দ্বীপ সোকোত্রা। এই দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র শিরোনামে উঠে এসেছে বার বার। গাছের পাতা থেকে শুরু করে ফুল, পাখি, এই দ্বীপের সব কিছুই বিরল। 

শুধু প্রকৃতির বৈচিত্র নয়, সোকোত্রা দ্বীপের রাজনৈতিক তাৎপর্যও গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরের বুকে আফ্রিকার কোল ঘেঁষে ছোট্ট দ্বীপ সোকোত্রা। 

ছোট-বড় কয়েকটি দ্বীপ নিয়ে সোকোত্রা দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। প্রকৃতির বিচিত্র রূপের কারণে দ্বীপটি গবেষকদের আকর্ষণের কেন্দ্রে।

কিন্তু শুধু প্রকৃতির বৈচিত্র নয়, সোকোত্রা দ্বীপের রাজনৈতিক তাৎপর্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে এই দ্বীপের ভূমিকা রয়েছে। দ্বীপটিকে নজরে রেখেছে এশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্র। আমেরিকার নজরও এড়ায়নি সোকোত্রা।

খাতা কলমে সোকোত্রা ইয়েমেনের অংশ। এই দ্বীপের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য মাত্র ১৩২ কিলোমিটার। মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ সোকোত্রায় বাস করেন। তাঁদের ধর্ম ইসলাম। 

image


মাঝ সমুদ্রের এই দ্বীপ যেন একটি প্রবেশদ্বার। এশিয়া এবং ইউরোপের মাঝে জলপথে বাণিজ্যিক যোগাযোগের অন্যতম মাধ্যম এই সোকোত্রা। 

সারা বিশ্বের ৩০ শতাংশ বাণিজ্যিক পণ্য এই দ্বীপের উপর দিয়ে গন্তব্যে পৌঁছয়। সোকোত্রার এই ভৌগোলিক তাৎপর্যের কারণে দ্বীপটিকে নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়েছে বেশ কয়েকটি দেশ। 

ইরান থেকে শুরু করে কাতার, এমনকি ভারত দ্বীপটির দিকে নজর রেখেছে। তবে সোকোত্রায় আধিপত্যের লড়াইয়ে সবার আগে উঠে আসে সৌদি আরব এবং আরব আমিরাতরে নাম। 

সংযুক্ত আরব আমিরাত সোকোত্রায় নিজেদের একটি বিমানঘাঁটিও তৈরি করে ফেলেছে। ২০১৮ সালের মধ্যে সোকোত্রায় সামরিক প্রাধান্য অনেকখানি বাড়িয়ে ফেলে আরব আমিরাত। 

তারা দ্বীপে নতুন করে রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজ তৈরি এবং হাসপাতাল গঠনের জন্য অনেক টাকা বিনিয়োগ করে।

image

আরও পড়ুন: হঠাৎ এত আগুন কেন, তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনের হুথি সরকারের প্রতি সোকোত্রাবাসী বরাবরই ক্ষুব্ধ। অন্যদিকে আরব আমিরাতের যাবতীয় উন্নয়নমূলক কাজ প্রশংসা কুড়িয়েছে সোকোত্রার জনগণের।

অনেকের মতে সৌদির সঙ্গে টেক্কা দিয়ে সোকোত্রায় দ্বিতীয় দুবাই বানাতে চায় আমিরাত। এতে  স্থানীয় প্রশাসনের সায় না থাকলেও জনগণের সমর্থন রয়েছে আরব আমিরাশাহীর সঙ্গেই। 


একাত্তর/আরবিএস  

একদিকে চীনের দ্রুত সামরিক উত্থান, অন্যদিকে এই অঞ্চলে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখা যুক্তরাষ্ট্রের মনোযোগ নিয়ে তৈরি হওয়া ক্রমবর্ধমান সংশয়, এই দুইয়ের মাঝে পড়ে ভারত-মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন...
ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ম্যান-ই। শনিবার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে শক্তিশালী টাইফুনটি কাটানডুয়ানেস দ্বীপে আছড়ে পড়ে।
হাজারো চিত্তাকর্ষক দ্বীপের দেশ জাপান আরেকটি নতুন দ্বীপ পেলো। সাগরের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপের জন্ম হয়েছে। 
আরও সাত হাজার দ্বীপের খোঁজ পেয়েছে জাপান। ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে দেশটির জিও স্পেশিয়াল ইনফরমেশন অথোরিটি (জিএসআই) এই নতুন দ্বীপগুলোর সন্ধান পায়। এসব দ্বীপের অবস্থান জাপানের ভৌগোলিক সীমানার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর