নতুন সাত হাজার দ্বীপের খোঁজ পেলো জাপান

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম

আরও সাত হাজার দ্বীপের খোঁজ পেয়েছে জাপান। ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে দেশটির জিও স্পেশিয়াল ইনফরমেশন অথোরিটি (জিএসআই) এই নতুন দ্বীপগুলোর সন্ধান পায়। এসব দ্বীপের অবস্থান জাপানের ভৌগোলিক সীমানার মধ্যেই। 

নতুন সাত হাজার দ্বীপের খোঁজ পাওয়াতে জাপানে এক ধাক্কায় মোট দ্বীপের সংখ্যা দ্বিগুণের বেশি বেগে গেলো। বর্তমান দেশটির দ্বীপের সংখ্যা ১৪ হাজার ১২৫টি। এতোদিন পর্যন্ত জাপানে দ্বীপের সংখ্যা সরকারিভাবে ছিলো ছয় হাজার ৮৫২টি।

দ্বীপ খুঁজতে নির্দিষ্ট কোনো আন্তর্জাতিক নিয়ম বা চুক্তি নেই। নতুন দ্বীপ খুঁজতে ৩৫ বছর আগের পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে সমুদ্রবক্ষে ১০০ মিটার পরিধির যে কোনো প্রাকৃতিক ভূখণ্ডকে দ্বীপ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এভাবেই সাত হাজার নতুন দ্বীপ পেয়েছে জাপান।

জিএসআই ধারণা করছে, নতুন দ্বীপগুলোতে জনবসতি পাওয়া যাবার সম্ভবনা খুবই কম। তবে সেখানে নতুন ধরনের প্রাণী বা আদিম মানুষের খোঁজ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ কারণে খুব শিগগিরই এসব দ্বীপে জরিপ চালাবে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

জিএসআই বলেছে, নতুন দ্বীপের এই সংখ্যা জরিপ প্রযুক্তিতে অগ্রগতি ও গণনার জন্য ব্যবহৃত মানচিত্রের বিশদ প্রতিফলন ঘটিয়েছে। তবে নতুন এতগুলো দ্বীপ পাওয়া গেলেও এতে জাপানের ভূ-ভাগের সামগ্রিক অঞ্চল বেড়ে যায়নি। দ্বীপগুলোর বিস্তারিত তথ্য এতদিন পর হাতে এসেছে।

আরও পড়ুন: ফ্লোরিডায় মস্তিষ্কখেকো অ্যামিবায় আক্রান্ত একজনের মৃত্যু

জাপানের চারদিকে থাকা দ্বীপগুলো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব আছে দেশটির। রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে জাপান নিজের বলে দাবি করে। টোকিও একে নর্দান টেরিটরি বলে থাকে। এনিয়ে রাশিয়া-জাপান এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। 

এছাড়া, বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়েও চীনের সঙ্গে বিবাদ রয়েছে জাপানের। গত বছর দ্বীপপুঞ্জটির কাছে ঢুকে পড়ে চীনের দুটি যুদ্ধজাহাজ। এর ফলে, দুই দেশের মধ্যে পরিস্থিতি আরো জটিল হয়েছে। দুই দেশের তরফেই তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া দেখানো হয়েছে।


একাত্তর/এসি

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর