নিউইয়র্কে চীনের 'গোপন পুলিশ স্টেশন', গ্রেপ্তার দুই

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১০:৫৩ এএম

চীনের হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি "গোপন পুলিশ স্টেশন" পরিচালনা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ।  

ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে জানায়, ৬১ বছর বয়সী লিউ জিয়ানওয়াং ও ৫৯ বছর বয়সী চেন জিনপিং ২০২২ সালের শুরুর দিকে ম্যানহাটনের চায়নাটাউনে গোপন পুলিশ ফাঁড়ি খুলেছিলেন। 

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ব্রেয়ন পিসের অভিযোগ, বেইজিংয়ের নির্দেশে এই ব্যক্তিরা "নিউইয়র্ক সিটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যত্র চীনা প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে আন্তর্জাতিক দমন-পীড়নে লিপ্ত ছিল"।

উভয়ের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে চীন সরকারের এজেন্ট হিসাবে কাজ করার ষড়যন্ত্রের পাশাপাশি ন্যায়বিচারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তারা চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ বিচ্ছিন করেছেন, যখন তারা আবিষ্কার করেন যে তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। 

পিস বলছেন, পূর্বানুমোদন ছাড়া পুলিশ স্টেশন স্থাপন মার্কিন আইনের পরিপন্থী।

কর্তৃপক্ষ বলেছে, পুলিশ স্টেশনটি গত বছরের শরত্কালে বন্ধ হয়ে যায়, যখন তারা জানতে পারেন যে তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তারা দোষী সাব্যস্ত হলে চীনা সরকারের এজেন্ট হিসাবে কাজ করার ষড়যন্ত্রের জন্য পাঁচ বছর এবং মার্কিন আইনি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

স্থানীয় সময় সোমবার তাদের ব্রুকলিনে আদালতে হাজির হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ‘অসাম্প্রদায়িক দেশ গড়তে খুতবার ভূমিকা রয়েছে’

এদিকে স্প্যানিশ মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্ডারস বলেছে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে চীনের এরকম কয়েক ডজন গোপন পুলিশ স্টেশন রয়েছে।

যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন ... কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সব দেশের বিচারিক সার্বভৌমত্বকে সম্মান করে।


একাত্তর/আরবিএস  

বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর