জীবন দিয়ে ভুলের খেসারত দিলো মার্কিন তরুণী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১২:১৫ পিএম

২০ বছরের একটি মেয়ে ভুল করে অন্য বাড়ির গাড়ি বারান্দায় গাড়ি ঢুকিয়ে দেন। ভুল বুঝতে পেরে যখন তিনি ফেরত যাচ্ছিলেন তখনই বন্দুক হাতে বেরিয়ে আসে বাড়ির কর্তা। সোজা গুলি চালান গাড়িটি লক্ষ্য করে। ঘটনাস্থলেই মারা যান কিলিং গিলিস নামের মেয়েটি। 

ঘাতক ৬৫ বছরের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় গিলিসের সঙ্গে তার গাড়িতে আরও দুজন ছিলেন। তাদের পরিচয় এবং ঘাতক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি নিউইয়র্কের পুলিশ। 

পুলিশ বলছে, শনিবার তারা ঘটনাক্রমে হেবরন শহরের কেভিন মোনাহানের ড্রাইভওয়েতে চলে যায়। ভুল বুঝতে পেরে চালক কিলিং গিলিস চলে যাচ্ছিলেন, তখন মোনাহান গাড়ির উপর গুলি চালায় এবং গিলিসকে আঘাত করে। গুলিবিদ্ধ হয়ে তিনি হাসপাতালে মারা যান। 

ওয়াশিংটন কান্ট্রি শেরিফ জেফরি মারফি এক সংবাদ সম্মেলনে বলেছেন, কয়েক জন তরুণের জন্য এটি দুঃখজনক ঘটনা। তারা বন্ধুর বাড়ি খুঁজছিলেন। ভুল করে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন, যিনি কিনা বন্দুকহাতে বেরিয়ে এসে হামলা চালালেন। 

এলাকাটি গ্রামীণ এবং ড্রাইভওয়েগুলো রাতে খুব কম আলো থাকে। শেরিফ মারফি বলেন, গুলি চালানোর আগে দলটির কেউ গাড়ি থেকে বের হয়নি বা মোনাহানের বাড়িতে প্রবেশের চেষ্টা করেনি।গাড়িতে থাকা কারও কাছ থেকে কোনো হুমকি ছিলো না। 

বন্দুক হামলার শিখার হবার পর কিলিং গিলিস যখন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ের তখন অন্য দুই বন্ধু কাছাকাছি একটি শহরে সাহায্যের জন্য কল করার চেষ্টা করেছিলো। কিন্তু গিলিসকে প্যারামেডিকরা এসে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভুল দরজায় কড়া নাড়ায় কিশোরকে গুলি

শেরিফের অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঘটনার পর তদন্ত কর্মকর্তার সঙ্গে অসহযোগিতা করছিলেন এবং পুলিশের সাথে কথা বলার জন্য তার বাসভবন থেকে বের হতে অস্বীকার করেছিলেন। এক প্রকার জোর করেই তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।   

একই দিনে আমেরিকাতে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছে। মিসৌরি রাজ্যের এক বন্ধুকে তুলে নিতে এসে ভুল করে অন্য বাড়ির ডোরবেল বাজানোর পর গৃহকর্তা বন্দুক হাতে বেরিয়ে সেই কিশোরকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর