অ্যাক্রোব্যাটের সময় পড়ে গিয়ে চীনা নারীর মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০১:০৫ পিএম

হরিষে বিষাদ। শনিবার রাতে চীনের পূর্ব আনহুই প্রদেশে একটি পারফরম্যান্সের সময় একজন নারী অ্যাক্রোব্যাট মঞ্চে পড়ে গিয়ে মারাত্মক আঘাতে মৃত্যুবরণ করেন। রোববার বিকেলে স্থানীয় সরকার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। অ্যাক্রোব্যাট দেশটির একটি জনপ্রিয় খেলা।

সান নামে পরিচিত এই নারী আনহুই প্রদেশের সুঝো শহরে ফ্লাইং-ট্র্যাপিজ পারফরম্যান্সের সময় শূন্য থেকে মঞ্চের উপর পড়ে যান।

অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, জিমন্যাস্ট তার অ্যাক্রোবেটিক সঙ্গীর সাথে একটি ভুল হবার পর কঠিন পরিস্থিতিতে পরে যান। সান একটি স্টান্টের সময় সঙ্গী পা দিয়ে তাকে ধরতে ব্যর্থ হবার পরে বেশ উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন। সঙ্গীটি তার স্বামী ছিলেন। 

ঘটনার পরপরই সানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার জীবন বাঁচানোর জন্য চিকিৎসকদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। জনপ্রিয় নিউজ ওয়েবসাইট দ্য পেপার জানিয়েছে, সান দুই সন্তান রেখে গেছেন। কর্মকর্তারা বলছেন, ঘটনার তদন্ত চলছে।

image


মিসেস সান এবং তার স্বামী ঝাং বহু বছর ধরে একসাথে কাজ করেছেন এবং প্রায়ই নিরাপত্তা বেল্ট ছাড়াই পারফর্ম করতেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা ফুটেজটি চীনের মানুষকে আতঙ্কিত করেছে। সেই সঙ্গে অ্যাক্রোব্যাট শিল্পের নিরাপত্তা ব্যবস্থায় উদ্বেগ জানিয়েছে। 

স্থানীয় সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, এই দম্পতি অ্যাক্রোব্যাট পারফর্মেন্সের সময় অতি উচ্চতায় কোন স্টান্ট দেখানোর অনুমতি পায়নি। তারপরও কিভাবে তারা দিনের পর দিন সেটি করে গেছে, সেটি খতিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন: কানাডায় ধর্মঘটে যাচ্ছে দেড় লাখেরও বেশি সরকারি কর্মচারী

সান ও ঝাং দম্পতির একমাত্র পেশা ছিলো অ্যাক্রোব্যাট প্রদর্শনী। এটিই ছিলো তাদের বাঁচার একমাত্র উপায়। বেঁচে থাকার জন্য একে অপরের শক্তির উপর নির্ভর করতো তারা। দম্পতির আর্কাইভ ফুটেজে দেখা গেছে, তারা প্রায়ই উচ্চ উচ্চতায় স্টান্ট করতো। 


একাত্তর/এসজে

ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর