মিয়ানমারের ছয় অঞ্চলে জান্তা সরকারের বিমান হামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১২:৩৮ পিএম

মিয়ানমারের ছয়টি অঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। বেসামরিক স্থানে গত ২০ মার্চ থেকে ১৮ এপ্রিলের অভিযানে নিহত হয়েছেন দুইশ’ ১০ জনের বেশি বেসামরিক নাগরিক। একই সময়ে আহত হন আরো ৬০ জন।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, সাগাইং, বাগো অঞ্চল, চিন, কায়াহ, কাচিন এবং কারেন রাজ্যে কমপক্ষে ২৮টি বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী।

যুদ্ধবিমান থেকে বেশিরভাগ বেসামরিক এলাকায় গুলি ও বোমা হামলা চালানো হয়েছে।

উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১১ এপ্রিল পাজি গি গ্রামে দুটি বোমা হামলায় শিশুসহ অন্তত একশ’ ৭৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সুদানে ইন্টারনেট পরিষেবা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে

এছাড়া চিন রাজ্যে ৩০ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অন্তত ছয়টি বিমান হামলায় নিহত হয়েছেন আরো ২১ জন।


একাত্তর/আরএ

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর